somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্লার মাইর....

১৫ ই মার্চ, ২০২৩ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ফার্মগেট থেকে রিক্সায় করে ল্যাব্ এইড হাসপাতালে যাচ্ছি। পান্থপথের চৌরাস্তার মোড়ে সিগনালে আটকা পড়লাম । এই সিগনাল মানে দিনের অর্ধেকটা মাটি।ধৈর্য্য ধরে অপেক্ষা ছাড়া আর কিছু করার নাই। অপেক্ষার ফাঁকে- ফাঁকে এদিক ওদিক দেখছি। রাস্তার অন্যান্য মোড়ের মত এই মোড়েও বেশ কিছু মটরসাইকেল যাত্রীর অপেক্ষায় অপেক্ষমান। এর মধ্যে একটা মটরসাইকেল রাস্তার প্রায় মাঝখানে দাঁড় করানো। চালকের সেটআপ এবং গেটআপ দেখেই বোঝা যাচ্ছে তিনি হেডামওয়ালা। রিকসায় বসে অপেক্ষা করছি আর মটরসাইকেল চালকের হেডাম দেখছি। এর মধ্যে আরও কয়েকজন মোটরসাইকেল চালক এসে তাকে অনুরোধ করলো মটরসাইকেলটা একটু চাপিয়ে রাখতে। তিনি খেকিয়ে উঠলেন- এক ইঞ্চিও সরুম না। মটরসাইকেল এর পিছন থেকে একটা মটর গাড়ি বার বার হর্ণ দেয়ায় খানিক খিস্তি করলেন।
এই অনাচার দেখে আমি কয়েকবার বিরক্ত হয়ে তাকানোতে - তিনি আমার দিকে এমন কটাক্ষ হানলেন যে পানি থাকলে আমাকে গিলে খেতেন । ভয়ে আমি অন্যদিকে তাকিয়ে থাকলাম।
এভাবে বেশ কিছূক্ষন সিগনালে আটকে থাকায় সবাই ধৈর্য্য হারা হয়ে উঠলো। হঠাৎ পিছনের এক রিকসা থেকে একেবারে একটা থার্ডক্লাস ছেলে (পোষাক, চেহারা দেখে মনে হলো) এসে বলল " এই মিয়া হোণ্ডা সরান"...
কথা শুনার সাথে সাথে মটর সাইকেল ওয়ালা " এত বড় সাহস, খাড়া.." বলে মটর সাইকেলটাকে স্ট্যাণ্ডে রেখে ছেলেটার দিকে তেড়ে আসলো...
সাথে সাথে শুরু হয়ে গেল ভেল্কিবাজি -- ঐ ছেলের সাথে আরো দুই রিকসায় ছিল বস্তির ছয়টা মেয়ে..
ঐ কু...বাচ্চা , বলে ছয় মেয়ে এসে কেউ সামনে থেকে, কেউ পিছন থেকে, কেউ সাইড থেকে দিল ধাক্কা, সাথে খিস্তি খেউড় আর মৃদু চড় থাপ্পড় পুরাই ফিরি। হেডাম ওয়ালার হেডাম এক্কেবারে রাস্তায় গড়াগড়ি।
আমি অপলক দৃষ্টিতে মটরসাইকেল ওয়লাকে দেখছি দেখে আমার দিকে তাকিয়ে হাউমাউ করে বলল...আমার কি দোষ কন? আমি কি করছি?
মনে মনে আমি শুধু বললাম একেই বলে আল্লার মাইর।


Sketch-Alamy-2gpnffc
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০২৩ রাত ৯:৩৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাশিয়ার পারমাণবিক যুদ্ধ

লিখেছেন ডাঃ আকন্দ, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৭

রাশিয়া এবং ইউরোপের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশংকা করা হচ্ছে। এই যুদ্ধ হলে, তা হবে পাগলামি। ইউরোপকেই এই মরণ মরণ খেলা বন্ধ করতে হবে। ইউরোপকে অনেক ছাড় দিয়ে এ যুদ্ধ বন্ধ... ...বাকিটুকু পড়ুন

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×