somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের উল্লাস এবং ইসরাইলী নারকীয় হত্যাযজ্ঞ

২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই জানাই ফিলিস্তিনীদের প্রতি গভীর সমবেদনা।

গত ৭ই অক্টোবর যখন হামাস ইসরাইলে হামলা করেছিল আমাদের অনেককেই বিজয় উল্লাস করতে দেখেছি। তখন কাউকে ইসরাইলের কোন নিরীহ মানুষ হতাহত হলো কিনা তা নিয়ে আশংকা প্রকাশ করতে দেখিনি বা কাউকে এর পরিণাম নিয়ে আতংকিত হতেও শুনিনি। এই হলো আমাদের বিবেক আর এটাই হল আমাদের দূরদর্শিতা। তখন একবারও কাউকে বলতে শুনিনি যে হামাস এসব করছে ইসরাইলের পরিকল্পনায়। সমন্ত কৃতিত্বই তখন হামাসের।

এখন ইসরাইল যেই নারকীয় হামলা শুরু করেছে এবার তাদের উল্লাস কান্নায় পর্যবসিত হয়েছে। সাথে শুরু হয়েছে ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার। ইসরাইলীরা হামাসকে ট্রেনিং দিয়ে তারপর ইসরাইলে হামলা করিয়েছে। ২০১৪ সালেই হামাস ইসরাইলে সকল ট্যানেল নষ্ট করে দিয়েছে, এখন টানেল আসবে কোত্থেকে ব্লা, ব্লা। এরা সব কিছুতেই ষড়যন্ত্র তত্ত্ব খোজেন। নিজেদের কোন দোষ দেখেন না আর অপরের কোন গুন খোজেন না। কেউ ইসরাইলের বোতল খেয়ে ইসরাইলের গুণ গান, আবার কেউ হামাসের নেশায় মাতাল। সুস্থ চিন্তা এদের মাথায় আসে না। এমনকি নিজের ভাইয়ের মাথায় বাশের বাড়ি দিয়ে ফাটিয়ে অপরের দোষ দেন। কারণ ইহুদি নাসারারা বলেছে ভাইয়ের মাথা ফাটাতে তাই দোষ ইহদি নাসারাদের। আমার কোন দোষ নাই। সব ষড়যন্ত্র।

তাহলে কি ইসরাইল বা আমেরিকা ষড়যন্ত্র করে না, অবশ্যই করে। ভয়ঙ্কর ভযঙ্কর ষড়যন্ত্র করে। তবে তারা আর যা করুক নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করেনা। নিজের দেশের নিরীহ নাগরিক মেরে অন্যের দেশে হামলার অজুহাত তৈরী করে না। কারণ অন্য দেশের নাগরিক বিশেষ করে তাদের কাছে মুসলমানদের এক পয়সা দাম না থাকলেও নিজের দেশের খাটি নাগরিকদের মূল্য তাদের কাছে আপরিসীম। একটি উদাহরণ দিলে বুঝা যাবে: অনেক বছর আগে মার্কিনী এক মহিলা বাংলাদেশে আটক হয়েছিল মাদক পাচারের দায়ে। তার জন্য সে দেশের একাধিক সিনেটর তিনবার বাংলদেশে এসে দেন দরবার করে তাকে মুক্ত করে নিয়ে গেছে। আর একজন ইহুদির কাছে তো তাদের আরেক স্বজাতির জীবন সীমাহীন মূল্যবান। অজুহাত তৈরী করতে চাইলে তাদের হাজার রকম তত্ত্ব জানা, নিজেদের নাক কাটার দরকার নাই।

কাজেই যারা ভাবেন হামাসকে দিয়ে ইসরাইল তার অভ্যন্তরে হামলা করে তাদের নিজেদের হাজার হাজার নাগরিককে হত্যা করে ইসরাইল বা মধ্যপ্রাচ্য হামলার প্রেক্ষাপট তৈরী করেছে তারা কতটা বোকার স্বর্গে বাস করেন তা আমি বুঝে পাইনা। ইসরাইল যখন বলেছিল হমাস গাজার অভ্যন্তরে তৈরী টানেল থেকে এসে হামলা করেছে তখন একদল এ কথা উড়িয়ে দিয়ে ব্যাঙ্গ বিদ্রুপ করেছেন। এখন একে একে জিম্মি মুক্ত হয়ে যখন টানেল এর বর্ণনা দিচ্ছে তখন তারা কিছুটা চুপ মেরেছেন।

আমার এ লেখার উদ্দেশ্য ফিলিস্তিনিদের মর্মান্তিক মৃত্যুকে ছোট করা বা ইসরাইলের পৈশাচিক হামলাকে জাস্টিফাই করা নয় উদ্দেশ্য আমাদের অজ্ঞতা, একপেশে মানসিকতার দিকগুলোতে আলোকপাত করা। আমরা জটিল জটিল হিসাব করে ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করি কিন্তু বেসিক কনসেপ্ট গুলোকে রেখে দেই হিসাব নিকাশের বাইরে। কোন হুজুরকে যদি প্রশ্ন করা হয় মুসলমানদের এমন দুর্দশার কারণ কী? তবে তাদের সহজ উত্তর "কোরান, হাদীস থেকে দুরে সরে যাওয়া আর ইহুদি, নাসারাদের ষড়যন্ত্র।" সব জাতি এক হয়ে মুসলমানদের পিছনে লাগে কেন? কারণ সবাই মিথ্যা আর আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত। আমরা আছি এই এক ঘোরের মধ্যে। আমাদের সমস্যার বাস্তবতাটাই এখনো আমরা বুঝতে পারিনি, সমাধান তো দূর কি বাত।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০২৩ রাত ৮:৫১
১৩টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×