somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিড়ালের রং সমাচার (ফান পোস্ট)

৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



[ব্লগে কষ্টের খবর পড়তে পড়তে দম বন্ধ হয়ে যাচ্ছে তাই মনটাকে একটু হাল্কা করার জন্য এই পোস্ট]

কোন ব্লগারের নিকের সাথে পোস্টের কোন নাম মিলিয়া গেলে উহা একান্তই কাকতালীয় :)

কয়েকজন ব্লগার আড্ডা দিচ্ছেন ব্লগে। এমন সময় এক বিড়ালের ছবি পোস্ট করলো কোন এক মাল্টি ব্লগার। সবার আগ্রহ বিড়ালের দিকে।

এ রকম উৎসাহ দেখে মাল্টি প্রশ্ন করল-
বলেন তো বিড়ালটা কালো না সাদা?

এতক্ষণ ভালই আড্ডা চলছিল সাধাসিধা, সাবলিল। এবার সবাই কেমন যেন সতর্ক হয়ে গেল।

- এক ব্লগার প্রশ্ন করলেন আগে বলেন বিড়ালটা দেশী, ভারতীয় না পাকিস্তানী।
ঠোট উল্টে মাল্টি জবাব দিল -ওমা ও ভারতীয় বা পাকিস্তানী হতে যাবে কেন একদম খাটি কানাডিয়ান বিড়াল।

আরেকজন লিখলেন-ভাল, ভাল। কিন্তু এইটা কোন পার্টি করে?

মাল্টি বিরক্ত হয়ে লিখল -দুধ পার্টি করে।
-দুধ পার্টি মানে?
- সোজা কথা যে দুধ দেয় তার পার্টি করে।

মাথা নেড়ে অন্য এক ব্লগার লিখলেন -তা ঠিক, একদম পারফেক্ট পার্টি সাপোর্টার। কিন্তু এইডা কি ধর্ম কর্ম করে, না করে না?

বিড়ালের আবার ধর্ম কি! ওর তো একটাই ধর্ম মাছ চুরি করে খাওয়া.. মাল্টির উত্তর।

মৃদু হেসে কিছু ব্লগার উপর নিচে মাথা নাড়লেন । যাক তাও একটা ধর্ম ওর আছে।

এবার এক ব্লগার জানতে চাইলেন বিলাইটা কি বরিশাইল্লা ভাষায় মিউ করে, না চাটগায়া ভাষায়?

মাল্টি রেগে বললো- ও ইরেজীতে মিউ বলে।

এবার বিড়ালের সাইজ দেখে ভয়ে ভয়ে কয়েকজন ব্লগার জানতে চাইলেন- এইডা কি মডুর বিড়াল?

মোটেও না। আমি জানতে চেয়েছি বিড়ালের রং, আপনারা শুধু শুধু এত পেচাচ্ছেন কেন?- জিজ্ঞাসা মাল্টির।

সবাই এক সাথে লিখলেন দিনকাল যা পড়েছে রঙ বলার আগে সবই জানার দরকার আছে। বিড়াল কোন দলের, কোন পরিবারের, বিড়ালের শালা কে, দুলাভাই কে, ওর মামু নেতা বা ক্যাডার কিনা, ওর শশুর বাড়ির কোন বিড়ালের সাথে আমাদের বাসার মিনির ভাব ভালাবাসা আছে কিনা এসব না জেনে কোন ভাবেই ওর রঙ্গ বলাটা ঠিক হবে না।

পিছন সারির এক ব্লগার লিখলেন -আচ্ছা আপনি যখন রাগ করছেন আর মাত্র একটা প্রশ্ন - বিড়ালটা কি সোনাগাজী সাহেবের, না তপন ভাই এর?

মাল্টি সো...লেখার সাথে সাথে ব্লগে ঝড় বওয়া শুরু হল...

- বিলাই কালো.....
-বিড়াল সাদা......
-দুর মিয়া আপনার চোখ আন্ধা এইটা কালো বিলাই ......-
-আরে ভাই আপনে হইলেন কালার ব্লাইন্ড, এইটা হইল সাদা বিড়াল। -
-আপনে হইলেন ডোডো পাখি........
-আর আপনি হইলেন টং দোকানদার...
-থামেন মিয়া...
-বলেন মিয়া..

মাল্টি রাগে টঙ হয়ে লিখলো --- আপনারা থামেেেেেেন-----!! এইটা হইলো সোহানী আপার বিড়াল।

সাথে সাথে ব্লগের পরিবেশ একদম মোলায়েম।
-একজন বললেন ...ভেরি কিউট....
আরেকজন --আরে রাখেন শুধু কিউট, কি জেল্লাই দেখেছেন নাকি....
-কি নাদুস নুদুস,,,,
-একেবার খানদানি বিড়াল.....ব্লা ব্লা

যা বুঝার বুঝে নিয়ে হাসতে হাসতে মাল্টি লগ আউট করলো।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২৩ দুপুর ২:৩৪
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×