somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাম্প্রদায়িক সম্প্রীতি!!!

২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১) আমাদের চেম্বারের অফিস সহকারী এসে বেশ চড়া গলায় বললো- ঐ বাজারে কি মানুষ যায়! কি দুর্গন্ধ, বাজার ভেঙ্গে দেয় না কেন।
পরবর্তীতে আরো তথ্য জানার পর যা বুঝলাম - আনন্দ সিনেমা হলের পাশেই একটা খ্রিস্টানদের বাজার আছে। সেখানে শুকরের মাংস বিক্রি হয়। কোন কাজে আমাদের অফিস সহকারীটি ঐ বাজারে ঢুকার পর শুকরের মাংস দেখেই তার বমি আসা শুরু হয়েছে। কোন রকমে সেখান থেকে বের হয়ে চেম্বারে ঢুকে তার ডায়ালগ ছিল ঐ রকম। অফিস সহকারীটি ইসলাম ধর্মাবলম্বী তবে ধর্ম নিয়ে তার কোন বাড়াবাড়ি নেই বরং আধুনিক মন মানসিকতার ছেলে।


এই যদি হয় অবস্থা তাহলে একজন সনাতনী ধর্মলম্বী যখন মহল্লার রাস্তার পাশের গোস্তের দোকানে গরুর মাথাটি ঝুলিয়ে রাখা দেখে তখন তাদের কেমন লাগে বা কুরবানীর ঈদের সময় যখন তার বাড়ির সামনে গরু জবাই করা হয় তখনই বা কেমন বোধ করে?

২) আমাদের গৃহকর্মীটির বক্তব্য, তাদের দেশের বাড়ির সড়কের পাশের মন্দিরে একটা মুর্তি বানানো আছে, জিহ্বা বের করা সেই মুর্তিটি দেখলে তার লা.. মেরে ভেঙ্গে দিয়ে আসতে ইচ্ছে করে।

৩) আমাদের কোন এক বন্ধু ছিল সনাতনী। এলাকার কোন এক প্রভাবশালী মুসলিম জুম্মার নামাজে যাওয়ার আগে তাকে দেখায় রাস্তায় থুতু ফেলে বলেছিল -শালা নামাজে জাওয়ার আগে মালায়নের মুখ দেখলাম। এর পর থেকে বুঝতাম আমাদের ঐ বন্ধু অন্তরে মুসলিমদের সম্পর্কে এতটাই বিদ্বেষ পোষণ করে যে পরিস্থিতি অনুকুলে হলে মুসলমানদের গলায় ছুরি দিতেও সে দ্বিধা করবে না কিন্তু বাহ্যিক ভাবে তার সাথে আমাদের সম্পর্ক ছিল খুব ঘনিষ্ট।

প্রতিবার রাষ্ট্র ক্ষমতার পালা বদলের পর যদি সংখ্যালঘুদের ভিক্টিম হতে হয় তখনই বা তাদের কেমন লাগে?

আমাদের বেশির ভাগ বাংলাদেশি মুসলিমদের অভিযোগ সনাতনিরা খায় এদেশে আর সম্পদ করে ও দেশে। তাদের এক পা এ দেশে তো আরেক পা ও দেশে। হয়তো কথাটি ঠিক। তাই এ সংক্রান্ত একটা বিদ্ধেষ তো তাদের প্রতি আমদের অনেকের রয়েছে। এ রকম বিদ্বেষ নিয়ে কিভাবে সম্প্রীতিি বা অন্তরিকতা থাকে!! পরষ্পরের প্রতি এরকম মনোভাব থাকার পর কি করে এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে মনে নিবে।
আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে মনে হয় আমরা পরষ্পরকে প্রতারণা করছি।

তাই যদি মনে নেয়া না বলে মেনে নেয়া বলি বা সাম্প্রদায়িক সম্প্রীতি না বলে যদি সাম্প্রদায়িক সহবস্থান বলি তবে তা মনে হয় অধিক যুক্তিযুক্ত হয়।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫১
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×