আমি কখনো ওতো ভালো ছাএ ছিলাম না।মোটামোটি মানের আর কি!!!
তাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কিছু বলার যোগ্যতা আমার আছে কিনা তা নিয়ে আমি সন্দিহান।
তবু ও কয়েকটা কথা না বললেই নয়।
আমি একজন HSC এর ছাএ পড়াই।সে এবার ইন্টার দিবে।সে SSC তে সব বিষয়ে এ প্লাস পেয়েছিল।
একদিন তাকে পরমানুর গঠন পড়াচ্ছিলাম।সোডিয়াম এর কথা আসতেই সে অনেক আত্নবিশ্বাস নিয়ে বলল এর যোজনী ১১।
আমি বললাম খাইছে!!!
তাকে পারমানবিক সংখা,ভর সংখার বেপারে বলতে বললাম।সে ও সাহিত্য বলা শুরু করল!!!
বোঝলাম এ বেপারে তার কোন ধারনাই নাই।
অথচ সে SSC তে এই বিষয়ে এ প্লাস পেয়ে আসছে!!!
এবং সে আর কয়েক মাস পর HSC দিবে।হয়তো ওখানে ও এ প্লাস পাবে!!
তো আমি যেটা বলতে চাইছিলাম যে,আমরা বোধহয় খাতায় নম্বর দেবার বেলায় অনেক উদার।একটু বেশিই উদার বোধহয়
আমদের সময় স্কুলে খাতায় পান থেকে চুন খসলেও নম্বর কাটত স্যাররা
আর এখন???
কি আর বলবো??
প্রমান তো এবারের ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের ভর্তি পরীক্ষায়ই দেখতে পেরেছেন!!!!
পুরাই লুল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



