
চোখের দেখা- দেখে কি হবে-
মনের দেখা- দেখলে না ভব সংসারে;
শেষ বেলাতে বিবেক কেঁদে, কি হবে-
শিক্ষার আগুন নিভে গেলো দ্বিগুণ-
তবুও ভয় পেলে না শুধু মরণে, চোখের
মায়া অন্ধ দূর- বহুদূর
ধর্মগুরু অন্ধসুরু আসল চিনবে কি ভাবে?
যখন আবেগ এসেছে শেষ বেলায়- তখন
চোখের দেখা দেখে কি হবে- অন্তর দিয়ে
দেখলে না- ভালমন্দ বুঝলে না- চোখের মায়া
অন্ধ দূর- থাকলে কাছে কষ্ট সুখ- মরতে হবে সত্য-
এখন মরনে ভয় পেয়ে কি হবে
২০ মাঘ ১৪২৬, ০৩ ফেব্রুয়ারি ২১
————————————
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


