
এক গতিহীন ভালবাসার পথ বয়ে যাচ্ছে-
সূর্যাস্ত স্নানে আর একমুঠো রোদ্দুর স্পর্শে
জেগে উঠে শিশির ভেজা ভোর! তারপর সমস্ত
ফাল্গুনের রঙে রঙিন হয়- দুপুর শেষ না হতেই
ঝাঁঝাল বসন্তের হাওয়া আকাশ ঝলমল করে-
নানান ফুলের গন্ধ ছড়িয়ে অথচ বার বার প্রণয়
শিখা ঝলসে যায় কিন্তু বুঝতে পারে না সোনালি ক্ষণ-
অতঃপর এখনো জ্বলছে ফাল্গুনের আগুন।
০১ ফাল্গুন ১৪২৬, ১৪ ফেব্রুয়ারি ২১
------------------------------------
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


