
https://youtu.be/1kFzs0LzWJo আবৃত্তির লিং
মিষ্টি রাতে বিমুখ স্বপ্নগুলো
ঝরে যাচ্ছিল-আউশ ধানের গন্ধমুখর
ভোরের স্নান যেনো স্নিগ্ধময়;
তবুও এই শহরে ইয়াজিদের বসবাস
প্রতিদিন কিয়ামত ঘটাচ্ছে!
অথচ বুঝার মতো কেউ নাই
ঈশ্বরের ঝাঁঝাল মুখ চুপ শুধু জোছনা বয়
দীর্ঘশ্বাস স্বপ্নগুলো হাত ছুঁয়ার
কোন রাস্তা নেই- মরু শ্মশান দুচোখের আসমান
কখন ঈশ্বর নেমে আসবে
স্বপ্নকে বাস্তবায়ন করতে, ভাবতেই আবার রাত
অতঃপর এভাবে চলছে মিষ্টি রাত।
২৯ অগ্রহায়ণ ১৪২৮, ১৪ ডিসেম্বর ২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


