somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুরির প্রতিদান!!!

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলহামদু লিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালাম আলা রাসুলিল্লাহ


স্লোগানে মুখরিত এলাকা। প্রিয় নেতা গাড়ী থেকে নামছেন। সবাই তার মুখটা একটু দেখার জন্য, তার সাথে হাত মেলানোর জন্য অস্থির হয়ে পড়লেন। আশেপাশের আস্থাভাজন রা ভিড় সামলাতে পারছেন না।তিল ধারণের জায়গা নেই। নেতা এগিয়ে চলছেন। স্টেজে উঠতেই নেতার পকেটে হাত। একি তার মোবাইলটা কোথায়? শার্ট ও প্যান্টের পকেট চেক করলেন।

ঃ কি?? এত্ত বড় সাহস! আমার মোবাইল চুরি করে !! এমন কোন মায়ের বেটা আছে যে, আমার মোবাইল চুরি করে ঠিক থাকতে পারে??

প্লিজ শান্ত হন। বেশি উত্তেজিত হলে আপনার হার্টের সমস্যা হতে পারে। প্রিয় নেতা একটু ভাবুন, প্লিজ। ওই যে দেখছেন না বাজার থেকে আসার রাস্তা টায়, তিন মাস না যেতেই ভেঙে খান খান। ওই ওই যে কনটাকদার মান্না আপনারই তো কর্মী। আপনার প্রভাবে যার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া যায়নি। আর ওই যে সেই দিন স্বর্ণ চুরি করে আনা মাসুদ তো আপনারই সমর্থক ঠিক না? ছয় মাস আগে আপনি তো তাকে থানা থেকে ছাড়িয়ে এনেছিলেন। ওসি সাহেবকে বলেছিলেন " আপনি বোঝেন না কিছু? ও আমার সমর্থক !" আপনার দাপটে আজ ওরা বুক-ফুলিয়ে ঘুরে বেড়ায়। আর ওই যে বিল্ডার মনির, জোর করে জমির চাচার জমিগুলো কেড়ে নিয়েছে নিজের প্রোজেক্টের জন্য। সে তো আপনার আত্মীয়। তাই না? এত্তগুলো চুরি, ডাকাতি আপনার প্রভাবে চলছে। ভেবেছেন কি আপনি? আপনি তাদের আওতামুক্ত থেকে যাবেন? দেখুন ঠিক সুযোগ বুঝেই তারা আপনারই পকেটে কাটলো। আজকের বিশাল প্রোগ্রাম এ

ঃ আরে ওসি সাহেব। দেখুন মোবাইলটা কোন বড় ফ্যাক্ট না। ওরকম দু-একটা মোবাইল আমি যে কোন সময় কিনতে পারি। কিন্তু নাজনীন আমাকে ওটা গিফট দিয়েছে। আমার কাছে ওটা অনেক মূল্যবান।

ঠিকই বলেছেন প্রিয় নেতা, একটা মোবাইলে আপনার কি বা এসে যায়? ও আপনার প্রিয়তমা বুঝি এটা গিফট করেছে ঠিক না? কষ্ট লাগছে খুব। কিন্তু আমাদের কথা একটু ভাবুন। বাজারের ভাঙা রাস্তাটা দিয়ে প্রতিদিন আসতে যেতে আমাদের কতই না কষ্ট হয়। সেদিন দেখলাম, একজন গর্ভবতী কে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। বেচারির প্রত্যেকটা ঝাকুনিতে কতই না কষ্ট হচ্ছে। কিম্বা বেচারা দানেশ কথাটা ভাবুন, স্বর্ণ চুরি যাওয়া তে তার কতই না কষ্ট হচ্ছে। কিংবা জমির চাচার কথা। লোকটা তার পৈত্রিক ভিটে হারিয়ে পাগলপ্রায় হয়ে গিয়েছে।

ঃ ঠিক আছে স্যার কোন চিন্তা করবেন না। আমাদেরকে মোবাইলের আই এম ই আই নাম্বারটা দিন। আমরা এক দিনের মধ্যে ব্যবস্থা নিচ্ছি। চোর ব্যাটার লোকেশন ট্র্যাক করে অতি শীঘ্রই আপনার মোবাইলটা ফেরত দেব।

প্রিয় পুলিশ ভাই, একদম জনগণের বন্ধুর মত কথা বলেছেন। প্লিজ ভাই। বাজারের রাস্তা টার তিন মাসে এমন হাল কি করে হলো, তার ব্যবস্থা নেই প্লিজ। একদিনে না হোক অন্তত এক মাসে চেষ্টা করেন। কিংবা দানেশ জ্যাঠার স্বর্ণচর তো আপনার সামনে ঘুরঘুর করছে। কার বিরুদ্ধে একটু ব্যবস্থা নেন। কিম্বা জমির চাচার জমি আত্মসাৎ এর ব্যাপারে এমন কিছু আশার কথা শুনান।

ঃ হ্যাঁ । যেভাবেই হোক আমার মোবাইল চাই ই চাই। না হলে আপনাকে আমি দেখে নেব!

এইতো নেতার মত কথা বলেছেন। এই না হলে আপনি আমাদের প্রিয় নেতা! কিন্তু আপনার কর্মী-সমর্থকদের কুকর্মের বিরুদ্ধে কিছু বলবেন কি? হ্যাঁ। কি বলছেন? ও সে আপনার সমর্থক। তাছাড়া আপনি ও তার কাছ থেকে পার্সেন্টিস পান। তাকে ছাড়া আপনার রাজনীতি চলে না।

ও তার মানে আপনি ও চোরের সহযোগী। একটু কম বলে ফেললাম। চোরই তো। তাহলে আর কি করার? চুরির প্রতিদান তো পেলেন নাকি?
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×