somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্কুলজীবন এবং আমরা

২৭ শে মে, ২০১৫ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন(অনেকদিন আগেই) ঝিনাইদহে গিয়েই সর্বপ্রথম আমাদের কিউট স্কুলটাতে(ঝিনাইদহ সরকারী উচ্চ বিদ্যালয়) গেলাম ।

দোতলা থেকে পশ্চিম দিকে হেটে যাচ্ছি....
বায়োলজি ল্যাবের সামনে যেতেই দেখি মিঃ বায়োলজি(স্যারের নাম না বলি) ল্যাবের ভেতরে বসে আছেন !!!
সবচেয়ে বড় কথা,সম্পুর্ন স্কুল লাইফটাতে স্যারকে কেনো যেনো নিতেই পারতাম না।
শুধুমাত্র আমি না,আমাদের ক্লাসের প্রায় ৯৭% ছেলেরাই স্যারকে পছন্দ করত না !!
আমাকে দেখামাত্র স্যার,
স্যার : তাহসীন,এইদিকে আসো তো ?
আমি : আসসালামুওয়ালাইকুম স্যার? কেমন আছেন??
স্যার : হুম ভালো। কি খবর? ভেতরে আসো !!
আমি : কবে কিনলেন ল্যাপটপ ?? ( লক্ষ করলাম স্যারের টেবিলের উপরে একটা কিছু!! আরিপ্পা স্যারও ম্যাক কিনে ফেললো নাকি? উদ্ভট সব চিন্তা করতে করতে পরে কাছে গিয়ে দেখি HP Pavilion g4 সিরিজের intel core i-3 প্রোসেসরের ল্যাপটপ !! ) :/ :/
স্যার : কিছুদিন আগে !! দেখো তো কিবোর্ডের উপরের f5 বাটনটাতে কাজ কেনো করতেছে না ??

আমি : f5 তো অন্য কাজে লাগে(per press refresher) আবার পেইজ রিলোড এরও মাধ্যম ওইটা!! (কন্টেজিয়াস লুল কাজ করতে থাকলো আমার ভিতরে)।
স্যার : তারপরে দেখো "D" বাটন টাও কাজ করছে না।
আমি : দেখি?? (চান্স পাইছি ঘাটার !!) বেশি না, শুধুমাত্র কিবোর্ড ড্রাইভার টা আপডেট দিলাম তাও "D" কাজ করতেছে না । অকাজের ভিতরে রিসেন্ট পেজ টা লুক আপ করলাম বাট তেমন আশানুরূপভাবে উল্টাপাল্টা কিছুই পেলাম না(প্যাথেন্টিক লাইফ :3 )।
স্যার : সমস্যা আছে কোনো?
আমি : জ্বি স্যার,কি-বোর্ড টা একটু দোকানে গিয়ে রিপেয়ার/রিপ্লেস করে নিয়েন আর এক্সটার্নাল কিবোর্ড লাগানোর পরামর্শ দিয়ে লুলভর্তী অবস্থায় বেরিয়ে গেলাম ল্যাব থেকে । O:) :v
#সারমর্ম : Sir has not been changed yet !! :'(

কিন্তু হ্যাঁ, সেই বায়োলজি স্যারকে কেন্দ্র করে হোক কিংবা অন্য যেকোনো কারনেই হোক, স্কুললাইফে ঘটা প্রতিটা উল্লেখযোগ্য ঘটনাই(হোক বেদনাদায়ক অথবা মজা নেওয়ার মত) খুব মিস করার মতনই :'(
বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে থাকা অবস্থাতেও পুরানো দিনের কথাগুলো মনে পড়ে আর ইন্টারেস্টিং কিছু মনে পড়লে মনের অজান্তেই হেসে ফেলি।
যেমন, নবম শ্রেনীতে অধ্যায়নরত অবস্থাতে একদিন আমাদের নাজমুল(ছদ্মনাম) নামের ছেলেটিকে ফেইসবুক একাউন্ট খুলে দেওয়ার জন্য সাইবার ক্যাফেতে গেলাম,ওখানে গিয়ে নাম লিখানোর সময় আমার নামই দিলাম কিন্তু যখন লোকটি জিজ্ঞেস করলেন, "তোমরা কি করবা?" আমাকে কিছু বলতে না দিয়ে নাজমুল নামের সেই তোতলা ছেলেটি ফট করে বলে উঠলো, "ফা..ফা...ফেইসবুক একাউন্ট খুলতে এসেছি"
এইকথা শোনামাত্র আমরা যারা ছিলাম ওখানে সবাই ই নাজমুলকে কেন্দ্র করে কিছুটা বিদ্রুপার্থকভাবেই হেসে ফেললাম । অবশ্য হাসিটাই এর মর্মার্থ ছিলো কারন ঐ ধরনের জবাব হাসাটাই স্বাভাবিক ছিলো হয়ত !


তখন স্যাররা ব্যাবহারিক নিয়ে কোনোরূপ ঝামেলা করলে ভাবতাম,"কবে যে এই দিনগুলো শেষ হবে? "
আর এখন ভাবি " ঐ সময়টা বেস্ট ছিলো " :'( :'(
আবার অনেকের জীবনে তৃতীয় ব্যাক্তির আবির্ভাবের ফলে তারা কালের বিবর্তনে হারিয়ে গেছে ।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৫ রাত ১০:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুটি হাসিখুশি গল্প: ফাজিল কানাডিয়ান ও মহা সিরিয়াস কানাডিয়ান

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ১২:৩৩


হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা... ...বাকিটুকু পড়ুন

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

×