somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রধানমন্ত্রী , প্লিজ এই শিশুহত্যার কফিন মিছিল থামান

০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিশুমৃত্যু আর শিশুহত্যা এক না ।
আমি অনেক ছোট তখন , সেই সময় আমার একটা ভাই মারা যায় । যার চেহারা হয়েছিলো অনেক সুন্দর , স্বাস্থ্য অনেক ভালো ছিলো । মেজো কাকু মনে হয় নাম রেখেছিলেন সাব্বির । কয়েকমাস বয়সেই সবাইকে ছেড়ে চলে যায় । ওর যাবার সময় বাবাকে দেখেছিলাম থমকে বসে থাকতে আর মা অনেক কেদেছিলেন । আমার তেমন কষ্ট লাগেনি তখন ।
কিন্তু এখন আমার নিজের একটা পিচ্চি ভাই সেই সাথে বাড়িতে আরো অনেকগুলো ছোট ছোট চাচাতো ভাই বোন আছে , যারা কেমন যেন অনেক বেশি আপন হয়ে গেছে । সেটা আমার সেই চলে যাওয়া আপন ভাই সাব্বিরের থেকেও মনে হয় বেশি । এদের কেউ সামান্য অসুস্থ হলে বা আঘাত পেলে কষ্ট অনেক বেশি লাগে। আর এদের কেউ হটাত মারা গেলে যে কষ্ট পাবো তা আমার আপন ভাই সাব্বির চলে যাওয়া থেকে অনেক বেশি হবে। আর এদের কেউ যদি হত্যার শিকার হয় ............
এর কারন হয়ত এটা যে শিশু খুব অল্প বয়সে চলে যায় , সে মায়া রেখে যায় একটু কম । আর স্বাভাবিক মৃত্যু হলে মানুষ বুকে পাথর চেপে হলেও মেনে নিতে চেষ্টা করে । একটু বড় হলে সে মায়ার বাঁধনে বেঁধে ফেলে সবাইকে । তখন তাঁর আকস্মিক বিদায় খুব কষ্টেরই হয় ।
মাননীয় প্রধানমন্ত্রী , আমি ব্যক্তিগতভাবে আপনার অনেক বক্তব্য শুনি , অনেক সত্য অসত্য কথা থাকে , কিন্তু সব থেকে আলাদা নির্ভেজাল মনে হয় আপনার ১৫ আগস্টের স্মৃতিচারণ । সেখানে আপনি যখন আপনার আদরের ছোটভাই শেখ রাসেল কথা বলে কান্নায় ভেঙ্গে পড়েন , তখন হয়ত আপনার শত্রুরও চোখ ভিজে যায় । আপনি অনেকবারই বলার চেষ্টা করেছেন আপনি স্বজন হারানোর ব্যাথা নাকি বুঝতে পারেন । সেটা সত্য হলে আপনি কিছুটা অনুভব করতে পারেন হয়ত কলিজার টুকরা সন্তান হারানো কত কষ্টের ।
সিলেটের শিশু রাজনকে দিয়ে বাংলাদেশে নতুন করে শিশু হত্যা শুরু হয় । একে একে আরো অনেক গুলো শিশুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে । একসাথে একই বাড়ির ৪ ভাইবোনকে হত্যা করা হয়েছে । কত ভয়ংকর অবস্থা । গত ২৯ ফেব্রুয়ারি ঢাকায় একই পরিবারের দুই সন্তানকে হত্যা করা হয়েছে। কুমিল্লায় শিশু হত্যা করার জন্য নাকি ঢাকায় বসে পরিকল্পনা করা হয়েছে আবার খুনি ভাড়া করা হয়েছে ঢাকা থেকে ।
এ এক অন্যমাত্রার পৈচাশিকতা ! হয়ত দ্বন্দ্ব আছে বাবা বা মায়ের সাথে , তাঁর বদলা হিসেবে এই শিশু হত্যার সিরিজ কর্মসূচি চলছে সারা দেশে ।
একসময় শিশুমৃত্যুর হার অনেক বেশি ছিলো ,এখন সেটা অনেক কম । কিন্তু হটাত করে শিশুহত্যার হার বেড়ে গিয়ে হয়ত সেই ঘাটতি উসুল করে দিবে । এক মাসে ২৮ শিশু হত্যা ! ! !
কিছুদিন আগে পরকিয়ার ঘটনা জেনে যাওয়ার অপরাধে কিছু শিশু জীবন দিয়েছে । কিন্তু এখন যা চলছে তা রীতিমত ভয়ংকর ।
মাননীয় প্রধানমন্ত্রী , আপনার ভাই রাসেল এর বিদায় যেমন আপনাকে কাদিয়েছিলো এখন যেসব বোন তাদের ভাই হারাচ্ছে তাদের কষ্ট কোন অংশে কম না । অতিদ্রুত এই কফিনের মিছিল আপনার থামানো উচিত । সংবিধান বা মানুষের বিবেক কোনকিছুই এই জঘন্য ঘটনার অনুমোদন দেয় না ।
এটা যদি আরো কিছুদিন চলে তবে সমাজে হয়ে যাবে স্বাভাবিক । এখন যেমন খুন , ধর্ষণ , ছিনতাই , চাদাবাজি সমাজে ডাল ভাত হয়ে গেছে । কেউ দেখলেও আর এসবের এখন প্রতিবাদ করে না । আমাদের নীরবতা বা নির্লিপ্ততা হয়ত শিশুহত্যার মত ঘটনাকেও ওই ডাল ভাতের পর্যায়ে নিয়ে যাবে ।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×