somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি পতিতা দেখিনি , সাংবাদিক দেখেছি

২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাংবাদিক সমাজকে বলা হয়(?) সমাজের দর্পণ । এটা বইয়ে অনেক অনেক আগে পড়েছিলাম। কারন তারাই সমাজের যত অসঙ্গতি, অন্যায়, অনাচার, অবিচার সবার সামনে তুলে ধরেন । নিজে প্রতিবাদ জানান অন্যকে প্রতিবাদ জানানোর জন্য উদ্বুদ্ধ করেন । কিছু মানুষ আছে , যারা সমাজে নিজেকে সাংবাদিক পরিচয় দিতে এখনো গর্ববোধ করেন।
কিন্তু এখন এই সমাজের বিবেক নষ্ট হয়ে গেছে , আদর্শচ্যুত হয়ে গেছে। নীতিহীন হয়ে পড়েছে সাংবাদিকতার মত মহান পেশা। পেশাদার সাংবাদিকের আজ বড়ই অভাব। কতিপয় চাটুকার এসে ভীর করেছে এই অঙ্গনে।
ইলেকট্রনিক মিডিয়ায় আজ মিথিলা ফারজানা, নবনিতা , খালেদ মহিউদ্দিন , অঞ্জন রায়ের মত সাংবাদিকদের দখলে। যারা তাদের অনুষ্ঠানে ভিন্নমতের আলোচকদের আলোচনার মাঝে বারবার থামাবে আর অসত্য তথ্য দিয়ে দর্শকদের বিভ্রান্ত করবে।
গ্রামে কচু গাছ জন্মায় যেখানে সেখানে ।কোন অনুমতি নেয়া লাগে না । তেমনি ইদানিং কচু গাছের মত অনলাইন মিডিয়া জন্ম নিয়েছে । আর সেই সাথে তার যা সাংবাদিকের মান আর সংবাদ প্রকাশের ধরন ! কিছু কিছু অনলাইন মিডিয়া আছে , যাদের সংবাদ আর অশ্লীল গল্পের মাঝে খুব বেশি ফারাক নাই। একটা বড় অংশ আছে যারা অন্যের সংবাদ কপি করার ওস্তাদ ।
সবচেয়ে বিশ্রী অবস্থা কি অনলাইন পত্রিকার। তারা এমন আকর্ষণীয় শিরোনাম করবে যে পাঠক পড়তে বাধ্য কিন্তু ভেতরে গেলে পাবে ঘোড়ার ডিম। এইসব মিডিয়ার কল্যানে ধর্ষিতারা বারবার হয় ধর্ষিত । এদের হাতে তেমন ভালো মানের কোন সাংবাদিক বা সম্পাদক না থাকায় এদের সংবাদের মানের কোন ঠিক থাকে না । বিভিন্ন মানুষের ফেসবুক স্ট্যাটাসকে এরা রীতিমত সংবাদ বানিয়ে ফেলে।
চলমান জীবন্ত এক বিষয়ের নাম ধর্ষিতা ও নিহত তনু। এই তনুকে নিয়ে অনলাইন পত্রিকার সাংবাদিকদের বাঁদরামির যেন কোন শেষ নাই। কোন ভিত্তি নাই এমন সংবাদ অহরহ দিয়ে যাচ্ছে।
*অবশেষে RAB এর জিজ্ঞাসাবাদে তনুর চাচার ভয়ংকর তথ্য !
* তনু হত্যার বিষয়ে যা বললেন র্যােবের ডিজি
ভিতরে পড়তে গিয়ে দেখা যায় , ডিজি তেমন কিছু বলেন নি। তিনি শুধু বলেছেন , তদন্তে খুব শিঘ্রই প্রকৃত সত্য বেড়িয়ে আসবে। এটাকেই অনলাইন নিউজগুলো ফুলিয়ে ফাঁপিয়ে পরিবেশন করলো।
*ব্রেকিং নিউজ ! অবশেষে RAB এর জিজ্ঞাসাবাদে তনুর চাচা তুলে ধরলেন ভয়ংকর কথা !
এই নিউজের লিংকে গিয়ে দেখা যায় তনুর চাচা যা বলেছে , তার মুল কথা হলো “আমার মেয়ে লাইজু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ে। সে তনুদের বাসাতেই থাকে। দুজন একই কক্ষে থাকত। এখন আমার মেয়ের জন্যও ভয় করছে।” যে আকর্ষণীয় শিরোনাম ছিলো , তার সাথে মুল খবরের কোন মিল নেই ।
তনু হত্যার মত এই আলোচিত ইস্যুতে এরকম অনেক বিভ্রান্তিকর খবর অহরহ দিচ্ছে অনলাইন সংবাদ মাধ্যমগুলো । পুরো বিষয়টাকে হাস্যকর করে তুলছে তারা।
এরকম হাজারো শিরোনামে ভরে আছে অনলাইন মিডিয়া । যেসব খবর পড়তে গেলে দেখা যায় শিরোনামের সাথে সামান্য মিলও নাই ।
অনেকগুলো মিডিয়া আছে যাদের সংবাদের শিরোনামের সাথে জুড়ে দেয় “ভিডিওসহ” কথাটি । সেখানে গেলে দেখা যায় ইউটিউব থেকে কোন ভিডিও কপি করে সেখানে রেখে দিছে বা ইউটিউব এর সাথে লিংক করে রেখে দিছে ।
কিছু মিডিয়া আছে যারা মানুষের মাঝে নোংরামি অশ্লীলতা ছড়ানোর যেন ইজারা নিয়েছে।বিভিন্ন অশ্লীল লিঙ্ক তাদের নিউজে দিয়ে রাখে ।
পতিতা , যারা নিজের শরীর বিলিয়ে আয় করে । তাদেরকে দেখার সুযোগ হয়নি । তারা তাদের কাজের মধ্যদিয়ে সমাজে অশ্লীলতা ছড়িয়ে থাকে । অনেক প্রতারনার খবরও তাদের নামে শোনা যাচ্ছে ।
কিন্তু এতকিছুর পরও আমার কাছে মনে হয় , আমার অদেখা এই পতিতা শ্রেণী থেকে সাংবাদিক জাতটা আমাদের জন্য বেশি ভয়ংকর।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২০
১০টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×