somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুদ্ধিজীবী নাকি বুদ্ধিবেশ্যা ?

১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিএনপি নেত্রীর ডাকা জাতীয় ঐক্যের ডাক নিয়ে আমাদের কিছু বুদ্ধিজীবী নতুন করে অনৈক্য সৃষ্টি করার জন্য যেন আদা জল খেয়ে লেগেছন। আর সেই কাজে তারা ইস্যু করেছে জামায়াতকে। জাতীয় ঐক্য নিয়ে খালেদা জিয়া কিছু বুদ্ধিজীবীদের ডেকে তাদের মতামত নেন। উল্লেখ্য এরা হলো সেই সব বুদ্ধিজীবী যাদের পরামর্শে খালেদা জিয়া অবরোধ তুলে নেন আর স্থায়ী হয়ে যায় আওয়ামী লীগ সরকার। কি আলোচনা হয়েছে বেগম জিয়ার সাথে বা বেগম জিয়া কি সিদ্ধান্ত নিয়েছেন বা নেবেন তা এখনো সাংবাদিকদের জানাননি তিনি বা তার দলের কেউ। কিন্তু আলোচনায় অংশ নেয়া একাধিক বুদ্ধিজীবী সাংবাদিকদের জানিয়েছেন তারা ঐক্যের স্বার্থে জামায়াতকে ত্যাগ করার পরামর্শ দিয়েছেন। কেউ বলেছেন ৭১ এর অবস্থানের কারনে জামায়াতের উচিত ক্ষমা চেয়ে ঐক্যে অংশ নেয়া। তাদের মতে জামায়াত বা জামায়াতের ৭১ এর অবস্থানই যেন ঐক্যের পথে একমাত্র বাঁধা।একজন আবার কবর জিয়ারতের পরামর্শ দিয়ে বসে আছেন।আলোচনায় অংশ নেয়া বুদ্ধিজীবীদের মধ্যে আছেন জনাব রফিক উল হক। যখন মাহমুদুর রহমানের নামে মামলা হয় , তখন এই বিজ্ঞ আইনজীবী বাঁকা মুখ লম্বা করে বলেছিলেন, উনি কেন কোর্টে যান না , উনি আত্মসমর্পণ করুক , আমি উনাকে জামিন করে আনবো। মাহমুদুর রহমান আত্মসমর্পণ করে জেলে কিন্তু জনাব রফিক সাহেব তার সেই কথা রাখেন নি , যতদূর জানি রাখার চেষ্টাও করেননি।
একটু পিছনে ফিরে যাই।
এর আগে যখন স্বৈরাচার এর বিরুদ্ধে জাতীয় ঐক্য হয়েছিলো সেসময় জামায়াত ছিলো নিয়ামক শক্তি। দেশ যখন একটা গ্রহণযোগ্য নির্বাচনপদ্ধতির অভাবে সংঘর্ষে লিপ্ত তখন তৎকালীন জামায়াত আমির মরহুম অধ্যাপক গোলাম আযম সাহেবের দেয়া তত্ত্বাবধায়ক ফর্মুলা জাতিকে সেই সংকট থেকে উদ্ধার করেছিলো।
আর ৭১ ! ৭১ এ জামায়াত এর দাবি ছিলো আমরা পিন্ডির জাল থেকে উদ্ধার হয়ে দিল্লির জালে আটকাতে চাইনা। তারা স্বাধীনতা চায়নি এমন না , আবার কেউ স্বাধীনতা চেয়েছে নাকি ক্ষমতা চেয়েছে তা নিয়েও প্রশ্ন আছে। ৭১ এর চল্লিশ বছর পর কাদের সিদ্দিকী আক্ষেপ করে বলেন , জামায়াত যা ৭১ এ বুঝেছে তা আমরা বুঝলাম চল্লিশ বছর পর। মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পাকিস্তানের গোলামী ছিন্ন করেছি, নতুন করে আমেরিকা, ভারত বা অন্য কারো গোলামী করার জন্য নয়।
৭১ এর যুদ্ধ এখন যত দিন যাচ্ছে ততই বিতর্কিত হয়ে যাচ্ছে সেই সময়ে ভারতের সাহায্য আসলে কি উদ্দেশ্যে ছিলো তা নিয়ে।
জামায়াত ৭১ এ যে আশংক্ষা করেছিলো তা আজ অক্ষরে অক্ষরে সত্য হয়ে দেখা দিচ্ছে । দেশের স্বাধীনতা আজ সিকিমের মত বিপন্ন। যে কোন সময় পরাধীনতার শিকলে বন্দী হয়ে যেতে পারে দেশ। বহুবিদ আন্তর্জাতিক চক্রান্তে আক্রান্ত এখন এই বাংলাদেশ। এই সময় বেগম জিয়ার ডাকা ঐক্যের আহবানে জামায়াত ছাড়ার এই হীন পরামর্শ কি জাতিকে ঐক্যবদ্ধ করবে নাকি বিভক্ত করবে। দেশের বড় একটা জনগনের প্রতিনিধিত্বকারী দলকে দূরে রেখে কি আদেও ঐক্য সম্ভব।
বেগম জিয়াকে মনে রাখতে হবে হাসিনা বিরোধী আন্দোলনে তার দলের নেতাকর্মীরা যত সক্রিয় ছিলো তার থেকে অনেক অনেক বেশি ছিলো জামায়াত। কাজেই জামায়াত ছাড়লে কার লাভ কার ক্ষতি তা সংশ্লিষ্ট ব্যক্তিকেই বুঝে নিতে হবে।
যে ভাষায় কথা বলে ইনু, হানিফ, হাসান মাহমুদ, কামরুল সেই ভাষায় যখন এই সব তথাকথিত বুদ্ধিজীবীরা খালেদা জিয়াকে পরামর্শ দেয় তখন চিন্তা হয় এরা কি আসলেই সুপরামর্শ দিবে নাকি ৫ জানুয়ারি নির্বাচনের পর দেয়া পরামর্শের মত করে বেগম জিয়াকে আবার ভুল রাস্তায় নিয়ে যাবে।
অরাজনীতিবিদের রাজনৈতিক পরামর্শ থেকে রাজনীতিবিদদের সাবধান থাকা জরুরি ।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৮
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×