
বাইক আর ডিএসএলআর থাকলে মেয়েরা নাকি সহজেই সেই ছেলের প্রেমে পরে । কেমন যেন লাগতো কথাটা । প্রেম তো মনের ব্যাপার ।
সেই ভুল এবার ভাঙ্গলো। বনানীর ২য় ঘটনায়।
আপন এর জুয়েলারি ব্যবসায় শেষ। ওদের ২০০ কোটি টাকার স্বর্ণ জব্দ। অনেক কর্মচারী হয়ত বেকার। মুল কাহিনী ছিলো তথাকথিত ধর্ষণ তাও জন্মদিনের অনুষ্ঠানে ডেকে।
একটা ছেলে ডাকলো , রেইনট্রিতে ধর্ষিতা মেয়েতি তার মাকে বলল যে বন্ধু ! ( বান্ধবী না বন্ধু) র জন্মদিনে যাবো , আজ ফিরবো না ।অমনি মা রাজি হয়ে গেলো ! সেই মায়ের আচরন নিয়েও প্রশ্ন আসা স্বাভাবিক।
এরপর আবার জন্মদিনে একটা মেয়েকে একটা ছেলে বাসায় ডাকলো । মেয়ে চলে আসলো। শুধু আসলো না । সাথে ব্যাগভর্তি কাপড়, ১৫ হাজার টাকা , ৩টা মোবাইল , আরো নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলো ।
এরপর – বিশাল ফাঁকা ফ্লাট । লিটনের ফ্লাট । একটা যুবক সাথে একটা যুবতি । যা হবার কথা তাই হয়েছে। মেয়েকে নাকি নেশা দ্রব্য খাওয়াইছে ছেলেটা। খাওয়ানোর সময় বলেছে একবার খেলে কিছু হবে না , ওমনি মেয়েটা গিলেছে। সারারাত শেষে রাত ৩ টার সময় মেয়েটা টের পেলো সে ধর্ষিত হয়েছে বা হচ্ছে। ছেলেটা নাকি মেয়েটাকে বাসা থেকে জোর করে বের করে দিছে মানে কি ? মেয়েটা যেতে চাচ্ছিলো না ? থাকতে চাচ্ছিলো ? মেয়েটা আবার অভিযোগ এ উল্লেখ করেছে এর আগেও নাকি এই একই ছেলে এই একই মেয়েকে ধর্ষণ করেছে ! একবার যার কাছে ধর্ষিত হয়েছে তার জন্মদিনে আবার কেন একা একা একটা মেয়ে গেলো ? এগুলো কি আসলেই ধর্ষণ ? ধর্ষণের সংজ্ঞা কি ? মিউচুয়াল সেক্স আর ধর্ষণ কি এক ?
এগুলো কি ধর্ষণ নাকি বড়লোকদের ব্লাকমেইল করার নতুন সিস্টেম।
ঢাকা মেডিকেল এর দুইজন শিক্ষার্থী নিজেরা সেক্স করেছে , ভিডিও ধারন করেছে , নেটে ছেড়েছে। যখন তাদের অন্য সহপাঠীরা তাদের সেই ব্যাপারে জিজ্ঞেস করেছে , দম্ভসহ বলেছে , হ্যা আমরা করেছি । এরপর সেটা ভাইরাল হয়েছে , সংবাদ মাধ্যমে এসেছে। তখন কলেজ কর্তৃপক্ষ নড়েচড়ে বসে তাদের বহিস্কার করেছে।
এরকম হাজার ঘটনা আছে , স্বেচ্ছায় হয় কিন্তু কোন এক পক্ষ একটু পল্টি দিলেই তা ধর্ষণে রুপান্তর হয়ে যায়।
ইদানিং যোগ হয়েছে , বিয়ের প্রলোভনে ধর্ষণ। একটা ছেলে বিয়ে করতে চাইছে অমনি তার সাথে শারীরিক সম্পর্কে যেতে হবে ? পরে বিয়ে না করলে এই সব ঘটনা ধর্ষণ হয়ে যাবে?
আগে বাইক আর ডিএসএলআর থাকলে প্রেম হতো আর এখন বাপ শিল্পপতি হলে সব হয় । কারন এটা সব সম্ভবের দেশ বাংলাদেশ । ছোট ভাই প্রকৌশলী রেজাউল করিমের উক্তি দিয়ে শেষ করি --- ওরা আজ জন্মদিনের অনুষ্ঠানকে জন্মদানের অনুষ্ঠান বানিয়ে ফেলেছে।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৭ রাত ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




