somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিস্ত্রী না কবিরাজ (প্রকৌশলী না ডাক্তার) ?

১৪ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুস্তাফিজ। প্রথম ম্যাচে এসেই ভারতের ওপর যে তান্ডব চালিয়েছিল, তা ভোলার না। আমাদের কার্টার মাস্টার তার সেই ধার হারিয়ে ফেলেছে। ভারত তাকে আইপিএলে নিয়ে যায়। সেখানে তাদের সেই দলের কোচ মুস্তাফিজকে পরামর্শ দেয় তার বোলিং অ্যাকশন পরিবর্তন করার জন্য। মুস্তাফিজ তাই করে। ফল হিসেবে সে আর আগের ফর্মে ফিরতে পারেনি। এখন আর সে উইকেট পায় না। সে তার স্বকীয়তা হারিয়ে দেউলিয়া।
আমাদের দেশের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই ঘটনা অহরহ ঘটছে। একটা ছেলে বা মেয়ে জন্ম নেয়া মাত্রই তার মা-বাবা ঠিক করে ফেলে তাদের সন্তানকে তারা হয় কবিরাজ না হয় মিস্ত্রী বানাবে। সন্তানের আদেও সেই সক্ষমতা আছে কিনা সেটা বিবেচ্য বিষয় না। ফল যা হবার তাই হচ্ছে। কবিরাজ হবার প্রতিভা নিয়ে জন্ম নেয়া ছেলেটা বাপ মায়ের ঠেলায় পরে হয়ে যাচ্ছে মিস্ত্রী। কেউ কেউ পড়তে এসে শেষই করতে পারেনি। কেউ কেউ কবিরাজ বা মিস্ত্রী হতে না পেরে চলে যায় অন্যকোন লাইনে। নিজের সন্তানকে শুধু এবং কেবল শুধুমাত্র কবিরাজ বা মিস্ত্রী বানাতে চাওয়া বাপের ছেলে হয়ে যায় মার্কেটিং অফিসার, কখনও কখনও মিস্ত্রী বা কবিরাজ হতে না পারা ছেলে হয়ে যায় মিস্ত্রী বা কবিরাজদের খাটানো কোন প্রতিষ্ঠানের উচু মানের কোন কর্মকর্তা, নিজে মিস্ত্রী বা কবিরাজ না হয়েও মহিষের মত খাটিয়ে নেন মিস্ত্রী বা কবিরাজদের দিয়ে।
সন্তানকে মিস্ত্রী বা কবিরাজ বানাতে চাওয়া বাপদের স্বপ্নপুরনে সহযোগিতার ষোল কলা পূর্ণ করে দিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রচলিত সরকারি শিক্ষাব্যবস্থায় যে ছেলে বা মেয়েটা কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্য না, সে ঠিক বাপের টাকার জোরে মিস্ত্রী বা কবিরাজ হয়ে যাচ্ছে। বর্তমানে মনে হয় শিশু জন্মের হার থেকে মিস্ত্রী বা কবিরাজ বৃদ্ধির হার বেশি। রাস্তাঘাটে বের হলে যতজন লেবার পাওয়া যায় তার থেকে বেশি মিস্ত্রী বা কবিরাজ ঘুরঘুর করে। ফলাফল যা হবার তাই। দিনমজুরের চেয়ে মিস্ত্রী বা কবিরাজ এর মাসিক আয় অনেক কম।
কোন ডিপার্টমেন্ট এ পড়ো? এই প্রশ্নের জবাবে ইইই বলে অনেকদিনই স্যারদের কাছে বকা খেয়েছি। আর এখন? নিজের ডিপার্টমেন্ট যখন বলি ইলেকট্রিক্যাল & ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং। তখন পাশ থেকে বানিজ্য বা মানবিক থেকে পাশ করা মুরুব্বি সংশোধন করে বলে, ইইই তাই না? আস্তে করে বলি, হ্যা।
প্রচলিত অর্থে সবচেয়ে মেধাবী ছাত্রকে অবশ্যই বিজ্ঞান নিয়ে পড়তে হবে। তারপর মিস্ত্রী বা কবিরাজ হতে হবে , না হয় এমবিএ করে কোন অফিসে চাকরি করবে।
আর দেশ চালাতে মানুষ লাগে মোটা দাগে নির্বাচিত ৩০০ জন, আর গৃহবধুদের মাঝ থেকে চেহারা সুরত দেখে ১৫০ জন। এদের মাঝে অনেকেই আছে সন্ত্রাসী, আধাশিক্ষিত, খুনি, ঋণখেলাপি। অবলীলায় দেশটা এদের হাতে ছেড়ে দিয়ে হায় হায় করতে থাকি।
যদি এই মেধাবীদের (মিস্ত্রী বা কবিরাজ) কেউ রাজনীতিতে যায়, সবার দৃষ্টিতে সে যেন বিরাট পাপ করে ফেলেছে। যদি মেধাবী তারা হয়েই থাকে তবে দেশের ভারটা তাদের হাতেই দেয়া উচিত ছিলো, কিন্তু তা যে এই দেশে ভাবাও পাপ।
একটু ভিন্ন চিন্তা, আলাদা কিছু করতে চাওয়া এখানে অনেক বড় অপরাধ। রাজনীতিবিদ হতে চাও, উদ্যোগটা হতে চাও, ক্রিকেটার হতে চাও, নিজের মনের মত করে উচ্চশিক্ষার প্লান করতে চাও, ক্যারিয়ার নিজের মত সাজাতে চাও ----- বাবা ভুলে যাও ওসব। এটা বাংলাদেশ। তুমি তোমার মায়ের পেটে আসার আগেই তোমার বাবা মা ঠিক করে ফেলেছে তোমাকে তারা মিস্ত্রী বা কবিরাজ বানাবে। খাল কেটে নদীর পানির গতিপথ পরিবর্তন করার মতই তোমার বাপ মা আর পাশের বাড়ির আংকেল আন্টিরা তোমার সব সুপ্ত প্রতিভার বারোটা বাজিয়ে দিয়েছে , তোমাকে দিয়ে আর ওসব কিছু হবে না তুমি এখন শুধু মিস্ত্রী বা কবিরাজ হবা।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গজব পরিস্থিতি দেশের: বিদ্যুৎ নেই বিল ডাবল

লিখেছেন অর্ক, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৭



হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা। সেখানে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

×