রাত তখন ২টা। ফোনের
শব্দে ঘুমটা ভেঙ্গে গেল।
স্ক্রীনে লক্ষ্য করলাম বাবার
ফোন।
-- একটু বাইরে যেতে পারবি?
- কেন আব্বু?
-- আমার মোবাইলে টাকা রিচার্জ
করা জরুরী।
পারলে ম্যানেজ কর।
প্রতিত্তরের অপেক্ষা না করেই
লাইনটা কেটে দিলেন।
অবাক হলাম। রাত দশটার পর
কখনো বাবা ফোন
করেন না।
বুঝলাম হয়তো অনেক বেশীই
দরকার।
কিন্তু
উনিতো জানেন
আমি কতটা ঘুম কাতুরে। এও জানেন
এত
রাতে রিচার্জের
যে দোকানটা খোলা থাকে তা আমার
বাসা থেকে দুই
কিলো দূরে।।
কানে হেডফোন
লাগিয়ে হাটা ধরলাম।
লক্ষ্য
রিচার্জের
দোকান। রিচার্জ করলাম।।
সকালে ঘুম থেকে উঠলাম।
মেইলটা চেক
করলাম ।
চোখে পড়লো বাবার চোট্ট
একটা মেইল।
""একদিন বলেছিলি কোন এক
বাবা দিবসে আমাকে সন্তুষ্ট
করবি।
সে সুযোগটা কখনো পাসনি। আজ
তোর
অজান্তেই
সুযোগটা পেয়ে গেলি। কারন আজ
আমি তৃপ্ত।
রাতে আমার
রিচার্জটা মোটেও দরকার
ছিলনা। শুধু
দেখলাম
আমার
ঘুমকাতুরে ছেলেটা আমার
প্রতি বিরক্ত
হয়
কিনা। পৃথিবীর
সমস্ত বাবার তৃপ্ততা কোথায়
জানিস?
বাবার
প্রতি অনুগত্যতা। শুভ কামনা""।
চারপাশটা ভালো করে দেখলাম ।
না কেউ নেই।
প্রান
ভরে কাঁদলাম। কারন তৃপ্ততার
কান্না বহুদিন
কাঁদিনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


