তোমাকে তোমার অন্তর যাত্রার পদধ্বনি শুনতেই হবে। সারাটি জীবন এই নির্মমতার আহাজারি শুনতে হবে। মরণের পরেও বিশ্ববিধাত্রেও তুমি হাপিত্বেশ করবে । এখন আকাশে বাতাসে ঐ নির্মমতার বানী আমাকে দুয়ারবদ্ধ করে দেবে। যৌবনের গান আর পৌড়ের আহাজারি মিশে তোমার বাতাস কে ভারি করে তুলবে। বিশ্বাস কর আমি এমন করে চাইনি। একটা ছোট্টো কুটিরে একজোড়া ময়না অথবা শালিক খুব ছুটোছুটি করবে আর পড়ন্ত বিকেলের ঐ আশিতিপর বৃক্ষে লুকোচুরি খেলবে। ওদের কিছু নেই। ওদের ভয় পাবার কিছু নেই।ওদের হারানোর কিছু নেই। ওদের পাবারও কিছু নেই।দুঃসময় গুলোকে যদি মাটি চাপা দিয়ে আটকে রাখা যেত তবে তাই করতাম। মনে রাখবে কোন একদিন এই পদচিহ্ন এই বাকে বিলীন হবে। বহুদুর অন্ধকারের পর যখন ভোর আসবে তখন প্রণয়ের পাপড়ি থরে বিথরে সাজিয়ে রাখবো। শুধু অনুরোধ ভুলতে হবেনা শুধু বলবে আসি আর একবার । আ-সমুদ্র হিমাচল পাড়ি দিয়ে শেষ আয়ুষ্কালে বৃন্দাবনে এক টুকরো দখিনা হাওয়ায় মাতিয়ে তুলবে সারাটি ভুবন ।তখন আমিই তোমাকে অভিবাদন জানাবো। জয়, জয় হোক নিরুদ্দেশে হারিয়ে যাওয়া পবনের।।
আলোচিত ব্লগ
মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন

একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন
ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন
কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন
হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন
খারাপটা কোথায়

বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।