somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাটি আমার মা
আমি একজন খেটে খাওয়া মানুষ। তাই যারা ঘাম ঝরায় তাদের কষ্ট আমাকে ব্যাথিত করে। যে কোন ক্ষেতে উগ্রতা অপছন্দ করি। তবে অন্যায় দেখলে মুখ বন্ধ রাখা কষ্টকর হয়ে যায়। সদা শান্তির পক্ষে।n

শিক্ষা ব্যবস্থার নাজুক অবস্থা এবং ভবিষ্যৎ প্রজন্ম

১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিক্ষা জীবনে বহু স্মৃতি আজো আমায় নাড়া দেয়। সে সব স্মৃতি কখনো হাসায় কখনো কাঁদায়। স্কুল জীবনের কিছু শিক্ষকের কথা যখন মনে পড়ে, শ্রদ্ধায় মাথা হেট হয়ে যায়। তাদের আদর্শ সামনে জ্বল জ্বল করে। আজো তাদের কাউকে কাউকে পা ছুয়ে সালাম করি। জীবনের পরিক্রমায় যখন নিজের সন্তান শিক্ষার্থী এবং নিজে অভিবাবক তখন তার শিক্ষকদের কার্যকলাপ দেখলে শিক্ষা পেশাটার প্রতি অশ্রদ্ধা জন্মায়। সন্তানকে মুখ ফুটে কিছু বলি না, পাছে শিক্ষক সম্পর্কে নেতিবাচক ধারনা সৃষ্টি হয়। কিন্তু ডিজিটাল যুগের বাচ্চা কাচ্চা বলতে হয় না নিজেরাই বুঝে। এখন একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের স্কুল এন্ড কলেজ সম্পর্কে বলব।
স্কুলটির শিক্ষকগন প্রাইভেট পড়ানোর জন্য শিক্ষার্থীদের উপর সরাসরি চাপ সৃষ্টি করে। না পড়লে খাতায় সঠিক উত্তর লিখলেও নাম্বার দেয় না, প্রতিবাদ করলে আরো বেশী আন্ডার মার্কিং করার ভয় দেখায়। বাচ্চাদের মানসিক ভাবে চাপ সৃষ্টি করে। যদি তারা ভাল পড়াতো তাহলে তাদের কাছে পড়াতে সমস্যা হত না। কিন্তু ঠিকমত ক্লাশ নেয় না, মামুর জোরে চাকুরী, মান সম্পন্ন লেকচার দেয় না। তবে একটি জিনিস আছে, তা হচ্ছে বাচ্চাদের জিম্মি করে নানা অজুহাতে টাকা আদায় করা। যেমন দরুন সামনে গ্রীষ্মকালীন ছুটি। কিন্তু তারা ২/৩ জন ছাত্রকে দিয়ে দরখাস্ত করালো আমরা ছুটি চাই না ক্লাশ করব। ভাল কথা। পরেই জানা গেল ১৯দিন ছুটিতে পড়ানোর নাম করে জনপ্রতি ১২০০টাকা করে ধার্য করেছে। পড়লেও দিতে হবে না পড়লেও দিতে হবে। আমার কথা দিতে আমি প্রস্তুত তবে তোমরা বিশেষ ক্লাশ গুলো ফাইনাল পরীক্ষা পর্যন্ত নাও। কিন্তু তারা তা নিবে না। বিশেষ ক্লাশের নমুনা হচ্ছে ৮টার ক্লাশ ৯টায় নেয়া, ক্লাশে গল্প করা, আর সপ্তাহে তিন দিন ক্লাশ থাকলে একদিন ক্লাশ নেয়া, অন্য দিন বসে থাকা। আর যারা তাদের কাছে প্রাইভেট পড়ে তারা কি করছে দেখুন। সেই একই অবস্থা অনিয়মিত ক্লাশ নেয়া। মানহীন লেকচার দেয়া। অনেক ক্ষেত্রে মাসে একদিন পড়িয়ে বা না পড়িয়েই টাকা নেয়া। প্রাইভেটের খাতায় নাম থাকলেই হল। পরীক্ষার আগে প্রায় পুরো প্রশ্ন পত্র হাতে ধরিয়ে দেয়া। মানে টাকা দিয়ে পরোক্ষভাবে প্রশ্নপত্রই কিনতে হচ্ছে। সে ক্ষেত্রে বাচ্চারা কি শিখছে? আর যদি বাচ্চারা অন্য কোন শিক্ষকের কাছে পড়ে এবং তা স্কুল জানতে পারে তা হলেতো কথাই নেই অনবরত বাচ্চাদের অপমান অপদস্থ করা চলেই। আর বাচ্চারা যদি অন্যত্র প্রাইভেট পড়ে, বাসায় পরিশ্রম করে ভাল রেজাল্ট করে তার ক্রেডিটের ভাগিদার স্কুল। বাহ ভালই তো। সন্তানরা কি শিক্ষক হিসাবে এদের মান্য করবে না ব্যবসায়ী হিসাবে গন্য করবে। সার্টিফিকেট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করে, খাতা দেখার সময় শিক্ষকদের বেশী নম্বর দেয়ার জন্য চাপ দিয়ে, পাশের হার বেশী দেখিয়ে কি মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব?
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:১৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×