আরও অনেকের মত আমিও আশা করি,বিনা কষ্ট ব্যয়ে আমি পেয়ে যাব আমার কাঙ্খিত সব।
আম্মার খুব শখ তাঁর ছোট ছেলেটা ক্যাডার হবে, হইছিলামও ক্যাডার ... রাজনৈতিক দলের ক্যাডার,পরিচিত এক ভাইয়ের কাছে জানতে পেরে আমার পরিবারের সবাই মিলে অনুরোধ.....বললাম ওকে,যাও সব শেষ, করলামও শেষ-অবশ্য করতে হল,পড়ালেখার পাঠ চুকে গেল,বন্ধুদের অনেকে বাইরে গেল উচ্চ শিক্ষার কাজে,আমি জীবনানন্দের ভাব ধরে রয়ে গেলাম মাতৃভূমিতে।
আম্মা শুরু করলেন তার পুরানো প্যাঁচাল বিসিএস বিসিএস.... আবার সেই ক্যাডার হবার হাতছানি।
একদিনের ঘটনা আমরা তিন ভাই টিভি দেখছি।আমি মাঝে,আমার এক পাশে বড় ভাই উনি ডাক্তার, বিসিএস দেন নাই,বেসরকারি বেশি বেতনের আশায়,এখন অনুতপ্ত।আর এক পাশে মেজ ভাই সরকারি ইঞ্জিনিয়ার।এক পাশ থেকে বড় ভাই বললেন বেসরকারি চাকুরি করে লাভ নাই,পরে আমার মত পচবা।আর এক পাশ থেকে মেজ ভাই কানে কানে বললেন,আরে ধুত তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার,বিসিএস দিয়ে কি করবা।আমি পড়লাম বিপদে,আম্মার খুব ইচ্ছা,বললাম ওকে।অবশ্য সবাই কে বলে দিলাম প্রস্তুতি নিতে পারব না,যদি এমনিই হয়ে যায় তো হবে।
কিন্তু কল্পনা আর বাস্তব কি আর এক।কিছুই হল না।একের পর এক বিসিএস প্রিলি থেকে আমি আউট।বাসার সবাই আমার উপর রাগে ফায়ার।তাদের মতে একটা গাধাও নাকি তিনবারে প্রিলি পাশ করে। আমি বললাম আমিতো গাধা না।কে শোনে কার কথা।এদিকে বউও কানের কাছে ঘ্যান ঘ্যান সরকারি চাকরি।বাসার সবার কথা বেসরকারি ৩০-৪০ হাজার আর সরকারি ১০ হাজার একই কথা,সব চেয়ে বড় সুবিধা যে কোন টাইমে ছুটি পাওয়া যায়,চাকুরি যাবার ভয় নাই।
সবার ঘ্যান ঘ্যানানিতে এই বারও বিসিএসের ফরম পূরণ করে প্রবেশ পত্র নিছি, কিন্তু চরম ব্যস্ততায় এমন পর্যন্ত আমি দেখতে পারি নাই কোথায় সিট পরলো।
আসলে সত্যি কথা কি বিসিএস দিয়ে কি হবে বলেন, হতে তো হবে আবার সেই রাজনৈতিক দলের ক্যাডারই তাই না।
পক্ষের সরকার বিরোধী সরকার আরও কত কি।
কি আর করা, তবুও সবাই যখন চাচ্ছে,দেখি কি হয়,দেই আর একবার।
সবাই আমার জন্য দোয়া কইরেন, যদি প্রিলি টিকি.....পার্টি দিব, ব্লগিয় পার্টি। আমার মা আর বউয়ের হাতের রান্না দিয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

