somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অরক্ষিত সীমান্তঃ স্বাধীনতার ৪২ বছরে কখনই সীমান্ত এত অরক্ষিত হয় নি। বাংলাদেশ কি ভারতের অঙ্গরাজ্য ??

১৪ ই মে, ২০১৩ সকাল ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সংবিধান বর্ণিত রাষ্ট্রীয় সীমানা রক্ষা করা সাংবিধানিক দায়িত্ব হওয়া সত্ত্বেও দেশের সীমান্ত অরক্ষিত রেখে রাজনৈতিক দমন পীড়নে ব্যস্ত হয়ে পড়েছে বিজিবি। ফলে বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত রেখা অতিক্রম করে দেশের অভ্যন্তরে ঢুকে বাংলাদেশী নাগরিকদের হত্যা ও ব্যাপক নির্যাতনের ‘অধিকার’ লাভ করেছে। বাংলাদেশীদের উপর নির্যাতনের চলমান ধারায় গত সোমবারের রিপোর্ট অনুযায়ী, গত ২ দিনে দেশের সীমান্ত এলাকা থেকে ১০ জনের অধিক বাংলাদেশী নাগরিককে ধরে নিয়ে গিয়ে ব্যাপক নির্যাতন চালাচ্ছে বিএসএফ। মানবাধিকার সংগঠন অধিকার’র রিপোর্ট অনুযায়ী, ২০১২ সালে বিএসএফ’র গুলিতে ৩৮ জন নিহত হয়েছে। ২০১১ সালে এই সংখ্যা ছিল ৩১ জন। সীমান্তে বিজিবি শূন্যতায় মায়ানমারের দুর্বল নাসাকা বাহিনীর হুমকির ভয়ে অনেকেই সীমান্ত এলাকায় বসবাস করতে সাহস পাচ্ছে না। পরিস্থিতি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, স্বাধীনতার ৪২ বছরে কখনই সীমান্ত এত অরক্ষিত হয় নি।

বিজিবি’র মূল দায়িত্ব সীমান্ত প্রহরা এবং সীমান্তের জানমাল রক্ষা করা হলেও কার্যত বিগত কয়েক বছর ধরে অব্যাহতভাবে এর উল্টোটি হচ্ছে। সীমান্তে নির্বিচারে বিএসএফ কর্তৃক বাংলাদেশীদের উপর মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বিজিবি এর প্রতিকারে কোন ভূমিকা রেখেছে, রাখছে বা রাখবে, এ রকম মনে করার যুক্তিসঙ্গত কোন তথ্য-উপাত্ত নেই। বিদ্যমান পরিস্থিতির আলোকে যৌক্তিক প্রসঙ্গ উল্লেখ করে বিডিআরের সাবেক সফল মহাপরিচালক মেজর জেনারেল (অব.) আ. ল. ম ফজলুর রহমান বলেছেন, বিএসএফ ক্রমাগতভাবে সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা ও নির্যাতন করা সত্ত্বেও বিজিবি কেন কোন প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করতে পারছে না, তা পর্যালোচনা করা প্রয়োজন। তিনি আরো মনে করেন, বিজিবি’র মনোবল বৃদ্ধির জন্য যে ধরনের পদক্ষেপ নেয়া প্রয়োজন বর্তমান সরকারের অধীনে তা করা হচ্ছে বলে তার মনে হয়নি।

কার্যত এখন বিজিবি’র কর্ম পরিধির আওতায় তাদের যোগ্যতা-দক্ষতা পুনঃবিশ্লেষণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। জনগণের টাকায় সীমান্ত প্রহরার জন্য যাদের লালন-পালন করা হচ্ছে, তারা সীমান্ত প্রহরার পরিবর্তে দেশের অভ্যন্তরে রাজনৈতিক দমন-পীড়নে ব্যস্ত হয়ে সাধারণ জনগণের ভোগান্তির কারণ হিসাবে চিহ্নিত হবেন- এটা কোন বিবেচনাতেই গ্রহণযোগ্য হতে পারে না। সীমান্ত অরক্ষিত থাকায় সীমান্তের জনগণ বিদেশী বাহিনীর হাতে নির্যাতিত, নিহত এবং নিগৃহীত হবেন, নিজের কৃষি পর্যন্ত করতে পারবেন না, নদীতে মাছ ধরা বা গোসল করতে পারবেন না, অথচ বিজিবি নির্বিকার থাকবে - এ ধরনের বাস্তবতা সঙ্গত বা গ্রহণযোগ্য মনে করার কোন কারণ নেই। এই পরিস্থিতি জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাজনক, সন্দেহ নেই।

সূত্রঃ Click This Link page_id= 10


বাংলাদেশ কি ভারতের অঙ্গরাজ্য যে পাহাড়ার কোন প্রয়োজন নাই ?? বি এস এফ আমাদের সীমান্ত পাহাড়া দেয় আর বিজিবি দেশের ভিতরে জনগণকে গুলি করতে ব্যস্ত । কি যে বলব - বলার আর কিছূ নাই ।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৩ সকাল ১০:৩১
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×