যেই খালেদাকে উনি দেখতে পারেন না সেই উনার জন্য নাকি প্রধান মন্ত্রীর ঘুম হয় না । তত্ত্বাবধায়ক আসলে নাকি তার অবস্হা ভয়াবহ হবে - আপনার কি হবে - সেটা বলেন না কেন ?
নাকি সেটা এমনই হবে যে, যা বলাও যাবেনা । আপনার অস্তিত্ব খুজেও পাওয়া যাবে না ।
আসলে উনি নিজের ভয় কে লুকানোর জন্যই খালেদার কথা বলছেন । উনি এতই ভীত যে, চাপে পড়লে মদীনা সনদের কথা বলেন - সংলাপের কথা বলেন আর চাপ মুক্ত হলে উনি ছাড়া যে সবাই ভূল পথে আছে সেটার চাপা পিটাতে থাকেন ।
পাচ বছরে উনাদের পাপ এত বেশী হয়েছে যে- ভয়ে এখন এক মহুর্ত ক্ষমতা ছাড়তে রাজী নন । তাই অর্ন্তবর্তী সরকারেও তিনি ক্ষমতায় থাকবেন আর তারপর কারচুপির নির্বাচন করে তারপর আবার প্রধান মন্ত্রী হবেন - এই হলো উনার খায়েশ । কারণ জানে - এক মহুর্ত যদি বডিগার্ড না থাকে উনাকে রক্ষা করার কেউ থাকবে না ।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৩ সকাল ৯:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



