somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে থেকে অর্ডার চলে যাচ্ছে ইন্দোনেশিয়া - ভিয়েতনামে । রাজনীতি বিদদের কোন মাথা ব্যাথা আছে বলে মনে হয় না ।

১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও গার্মেন্ট শিল্পে একের পর এক দুর্ঘটনার কারণে অনেক বিদেশি ক্রেতাই বাংলাদেশের বিকল্প চিন্তা করছিলেন। সর্বশেষ রানা প্লাজা ধসে সহ¯্রাধিক শ্রমিকের মৃত্যুর পর বাংলাদেশের বিকল্প খুঁজতে সফর শুরু করেছেন বিভিন্ন কোম্পানির নির্বাহীরা। গতকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক একটি সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।

সংবাদে বলা হয়, গত ২৪ এপ্রিল বহুতল ভবন রানা প্লাজা ধসে পড়ার ঘটনায় ১১২৭ জনের প্রাণহানি হয়। এরপরই বিদেশি বহু ক্রেতা নিরবচ্ছিন্নভাবে নতুন স্থানের সন্ধানে রয়েছে, যেখানে তাদের পোশাক তৈরি হবে।

নিউইয়র্কের ফ্যাশন কোম্পানি জোসেফ মডেল অ্যাসোসিয়েটস-এর প্রধান নির্বাহী বেনেট মডেলের উদ্ধৃতি দিয়ে সংবাদে বলা হয়েছে, তার কোম্পানি ভিয়েতনাম থেকে ইন্দোনেশিয়া সর্বত্র চষে বেড়াচ্ছে। এসব দেশে শীর্ষ খুচরা বিক্রেতা বার্গডর্ফ গুডম্যান ও নিম্যান মারকাসের পোশাক তৈরি হয়।


বেনেট মডেল সংবাদ মাধ্যমকে বলেন, বাংলাদেশ থেকে তৈরি পোশাক কেনা রাজনৈতিক বিবেচনায় ভুল। দেশটিতে সংঘাত শুরু হওয়ার পর থেকেই এই অবস্থা সৃষ্টি হয়েছে। এ কারণে বড় বড় অনেক ক্রেতা বিকল্প স্থান খুঁজছে।

আমেরিকার বৃহৎ একটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের একজন জ্যেষ্ঠ নির্বাহী গত সপ্তাহে বেনেটের কাছে বাংলাদেশের সরবরাহকারীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বিকল্প অনুসন্ধানের জন্য ভিয়েতনাম, কম্বোডিয়া সফরের জন্য বলেন। বেনেট এই পরামর্শ নিয়ে যোগ করেন, ইন্দোনেশিয়াতেও একটু থেমে দেখতে পারেন। মডেল বলেন, ঠিক এই মুহূর্তে বাংলাদেশের নাম একটি কোম্পানির জন্য দুর্নাম বয়ে আনছে।

সম্প্রতি জাকার্তায় জেডব্লিউ ম্যারিয়ট হোটেল পশ্চিমা ক্রেতাদের জন্য প্রিয় স্থান হয়ে উঠেছে। সংক্ষিপ্ত নোটিশে কেউ চাইলেই এই হোটেলে রুম বুকিং দিতে পারছেন না। পশ্চিমা নির্বাহীদের ভিড় লেগেই রয়েছে হোটেলটিতে। ইন্দোনেশিয়ার তৈরি পোশাক কারখানার নির্বাহীরা জানান, গত কয়েক সপ্তাহে পশ্চিমা ক্রেতাদের বেশ ভিড় লক্ষ্য করেছেন তারা। ক্রেতারা বারবার তাদের একই প্রশ্ন করেছেন। রাজনৈতিক পরিস্থিতি কেমন, শ্রম আইন মেনে চলা হয় কিনা, নিরাপত্তা ব্যবস্থা ও শ্রমিকের বেতন ইত্যাদি প্রসঙ্গে।

ইন্দোনেশিয়ান টেক্সটাইল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আদে সুদ্রাদজাত বলেন, প্রথমত, চীনে অনেক ব্যয়বহুল, তারপর বাংলাদেশে ট্র্যাজেডি ও দেশটির নানাবিধ সমস্যার কারণে ক্রেতারা এখানে আসছে। তারা বাংলাদেশে অর্ডার দিতে অস্বস্তি বোধ করছে।

বেনেট মডেল জানান, খরিদ্দারদের জন্য তিনি সবসময় বাংলাদেশকে অর্ডার দিতে অস্বীকৃতি জানিয়েছেন। বাংলাদেশের উঁচু দালান নিয়ে তিনি ও তার পরিচিত কয়েকজন সাপ্লায়ার সবসময় উদ্বিগ্ন থাকতেন। অগ্নিকা-ের সময় বহুতল ভবনে শ্রমিকরা আটকে যেতে পারে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় দোতলা ভবনের কারখানায় এটা হবে না।
উদাহরণ স্বরূপ ইন্দোনেশিয়ার কথা বলা যেতে পারে, দেশটির শিল্প কারখানার ক্ষেত্রে একটি বিধান (কোড) রয়েছে। তা হচ্ছে দোতলার বেশি উঁচু ভবন নির্মাণ করতে পারবে না, যাতে অগ্নিকা-, অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পে সহজেই শ্রমিকদের অন্যত্র সরিয়ে নেয়া হয়। শ্রমিক সংগঠনগুলো জানাচ্ছে, ইন্দোনেশিয়ার উঁচু ভবন নেই বললেই চলে। এই নিয়ম তারা আগে থেকেই মেনে চলে। এমনকি দোতলা কারখানাগুলোকে এটা নিশ্চিত করতে হবে যে, দোতলার সঙ্গে নিচতলার যোগাযোগের জন্য উন্মুক্ত ব্যালকনি বা চওড়া আঙ্গিনা থাকে, যাতে শ্রমিকরা সহজেই বেরোতে পারে। তবে ইন্দোনেশিয়ায় অন্য ধরনের শ্রম শোষণ রয়েছে।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাভিত্তিক পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান বুসানা অ্যাপারেল গ্রুপের প্রধান আর্থিক করকর্তা সঞ্জয় কুমার গয়াল বলেন, আমাদের যা সামর্থ্য আছে তার চেয়ে বেশি প্রত্যাশা করছেন ক্রেতারা। কারণ তারা বাংলাদেশ থেকে, চীন থেকে অর্ডার সরিয়ে নিতে চান।

সূত্রঃ আজকের দৈনিক ইনকিলাব ।

এক রানা ও ভারতের দালালদের কারণে দেশ আজ ধ্বংসের পথে ।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৩ বিকাল ৫:১৭
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×