somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ! ইসলামবিদ্বেষী ও ধর্মদ্রোহীদের প্রত্যাখ্যান করুন : ১০০ জন বিশিষ্ট মুফতি

৩১ শে মে, ২০১৩ ভোর ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের ১০০ জন বিশিষ্ট ইসলামি আইন গবেষক মুফতি এক যুক্ত বিবৃতিতে শাহজালালের পুণ্যভূমি সিলেট, শাহ মাখদুমের রাজশাহী, খান জাহান আলীর খুলনা, অলি-আউলিয়া অধ্যুষিত বরিশাল ও গাজীপুরের আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মহান আল্ল¬াহ তা’য়ালার ওপর যাদের আস্থা নেই, প্রিয়নবী (সা.) এর শানে যারা বেয়াদবি করে, তাদের পক্ষে অবস্থান নিয়ে যারা নবীপ্রেমিক তৌহিদি জনতার ওপর পাখির মতো গুলি চালিয়ে নির্মমভাবে মানুষ হত্যা কওে, সেসব ইসলামবিদ্বেষী ও ধর্মদ্রোহী, নাস্তিক্যবাদী গোষ্ঠীকে ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করার জন্য সংশি¬øষ্ট সিটি এলাকার জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে মুফতিগণ বলেন, যে গোষ্ঠী প্রকাশ্যে শাহবাগী নাস্তিকদের পক্ষে অবস্থান নিয়ে আমাদের প্রিয়নবী (সা.)-এর অবমাননাকারীদের আশ্রয়-প্রশয় দিয়েছে। বিগত ৫ মে শাপলা চত্বরে রাতের অন্ধকারে আলেম-হাফেজ-মুফতি-মুহাদ্দেস ও নবীপ্রেমিক জনগণের বুকে গুলি চালিয়ে শহীদ করেছে, শত শত মানুষকে পঙ্গু করে দিয়েছে, তাদের পক্ষে কোনো নবীপ্রেমিক মুসলিম জনতা সমর্থন দিতে পারে না। ইসলামি শরীয়তের দৃষ্টিতে তারা নাস্তিকদের সহযোগী। এদের ভোট দিয়ে নির্বাচিত করার প্রকারান্তরে ইসলামের শত্রুদের সহায়তার শামিল। মুফতিগণ বলেন, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মহান আল¬াহ তা’য়ালা এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর শান বুলন্দ রাখা এবং পবিত্র কুরআনের মর্যাদা অক্ষুণœ রাখার লক্ষ্যে যেসব প্রার্থী নির্বাচিত হবার পর নাস্তিক-মুরতাদদের প্রতিহত করার প্রকাশ্যে ঘোষণা দেবে না তাদের পক্ষে আপনার মূল্যবান রায় প্রদান করবেন না।
বিবৃতিতে মুফতিগণ আরও বলেন, যারা নির্বাচন এলে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে পাক্কা ধার্মিক সেজে দ্বীনের সেবক বনে যায়, মসজিদ-মাদরাসার অতিভক্ত সেজে বসেন। আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনসহ প্রতিটি গুরুত্বপূর্ণ নির্বাচনে তাদেরকে প্রত্যাখ্যান করুন। নির্বাচনের বৈতরণী পার হতে পারলেই এসব ধর্মব্যবসায়ী ক্ষমতার দাপটে আল্ল¬াহ, রাসূল (সা.) ও ইসলামের শত্রুদের পক্ষে প্রকাশ্য অবস্থান নিতে দ্বিধা করে না। এরাই ধর্মবিদ্বেষী নাস্তিকদের লালন পালন করে । এরা সংবিধান থেকে ‘ধর্মের কালো ছায়া’ মুছে ফেলার হুঙ্কার দেয়। পর্দা-হিজাব, দাঁড়ি-টুপিসহ ইসলামের বিধান ও প্রতীকসমূহের অবমাননায় উস্কানি দেয়। দলীয় ক্যাডার দিয়ে পুলিশ প্রহরায় কুরআন পোড়ায় এবং ভাড়াটে মিডিয়ার সুবাদে কুরআনপ্রেমিকদের ঘাড়ে দোষ চাপিয়ে জনগণকে বিভ্রান্ত করে ফায়দা লুটে।
এরাই আবার খোলস পাল্টে, নতুন পোশাকে ভোটারদের দ্বারে দ্বারে হাজির হবে, নিজেদেরকে ধার্মিক পরিচয় দেবে। তাদেরকে ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করুন। ইসলামবান্ধব ও ধর্মপ্রাণ ব্যক্তিদের নির্বাচিত করে নাস্তিক-মুরতাদদের সমুচিত জবাব দেবার জন্যে দেশের সর্বস্তরের নবীপ্রেমিক জনতার প্রতি মুফতিয়ানে কেরাম আহ্বান জানান।
বিবৃতিদারা হলেন, মুফতি আজিজুল হক, মুফতি সাইফুল ইসলাম, মুফতি আবদুল মজিদ, মুফতি শোয়াইব, মুফতি মাসুমুর রহমান ফাহিম, মুফতি বেলালুদ্দিন, মুফতি জুনাইদুল ইসলাম, মুফতি শওকত আমিন, মুফতি মাহমুদুল হাসান, মুফতি মুহাম্মদ যাকারিয়া, মুফতি নাঈমুল ইসলাম, মুফতি ইশতিয়াক মাহবুব, মুফতি আবু তাহের মাসরুর, মুফতি আবদুর রহিম মুবারক, মুফতি মিজানুর রহমান, মুফতি তাসলিম হায়দার, মুফতি মুজিবুর রহমানসহ একশত আলেম।

সূত্রঃ Click This Link page_id= 5
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৩ ভোর ৫:৪০
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×