তোরা কেউ যাবি আমার সাথে সেই পৃথীবিতে???
যে খানে গেলে বুঝবি জিবনের মানে।
আয় তবে আজ আমি তোদের নিয়ে যাব অন্য এক জগতে।
___
ঘাবড়ে যাস না কোন বড় রেষ্টুরেন্টে নিয়ে যাব না,নিয়ে যাব
সেইখানে যেখানে ফেলে দেয়া নোংরা একটু খাবার কুড়িয়ে নিয়ে
২ টি ভাই বোন পরম তৃপ্তি নিয়ে খাচ্ছে।
কি দেখে ভয় পেলি? পেটে কামড় দিয়ে উঠলো?
ওরে ভয় নেই এ বাসি পচা খাবারে ওদের পেট খারাপ হবে না।কারন
ওরা যে এই খাবারেই অভ্যস্ত।
___
দামী কোন খাটের উপর কম্বল পেঁচিয়ে নয় আজ আমি তোকে নিয়ে
যাব সেখানে, যেখানে কোন খাট নয় রাস্তার পাশে বা কোন লঞ্চ
টার্মিনালে একটি ছেড়া বিছানার চাদর মুড়ি দিয়ে অনায়াসে
শান্তির ঘুম ঘুমায় ৫ বছরের একটা শিশু।
___
যাবি আমার সাথে? নিয়ে যাব তোকে। বড় কোন শপিংমলে নয়,
সেইখানে নিয়ে যাব যেইখানে একটুকরো ছেঁড়া কাপড়ের অভাবে
বিবস্ত্র অবস্থায় থাকে কোন মায়ের পরম আদরের সন্তান।
___
তোরা তো ডিস্ক ক্লাবে গিয়ে কত টাকাই ছুড়ে মার নগ্ন দেহের
উপড়। আজ আমি তোকে কোন ডিস্ক ক্লাবে নয় সেইখানে নিয়ে যাব
যেইখানে ২ টাকার জন্য তোর পা জরিয়ে ধরে হুমড়ি খেয়ে পরবে
ফুটফুটে একটা বাচ্চা মেয়ে।
___
জিবনে কতদিন তো স্কুলের ফিসের নাম করে বাবার পকেটের
হাজার হাজার টাকা নিয়েও স্কুল পালিয়ে গেলি সিনেমা দেখতে।
আজ কোন সিনেমা হলে নয় নিয়ে যাব সেখানে যেখানে টাকার
জন্য স্কুলে যেতে পারছে না হাজারো পথশিশু। তবে তারা এখনও
স্বপ্ন দেখে স্কুলে যাবার।
___
যাবি আমার সাথে সেইখানে??? ওদের জন্য যদি সামান্য কিছু কর
তাতেই দেখবি কত ভাললাগবে তোর।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


