somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসি মা (!)

১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





প্রথম যেদিন ঘর ছেড়ে জীবনের পথে পা বাড়িয়েছি সেদিন থেকেই মা সবরকম ভালো রান্না ভুলে গেছেন ! বাবা মাছ, মাংস কেনার ক্ষমতা হারিয়ে ফেলেছেন !

"দুপুরে কী দিয়ে খেয়েছিস?"
আমার মা আমাকে কখনও এই প্রশ্নটা করেনা। এই প্রশ্নটা করতে তাঁর বড্ড ভয় ! তাঁর ধারণা আমি ঘর ছাড়ার পরে পৃথিবীর সকল ভালো খাবার আর আমার মধ্যে একটা দেয়াল তৈরি হয়েছে। আর সেই দেয়াল ভাঙার ক্ষমতার অধিকারী একমাত্র নারী তিনিই।

মা'কে ফোন দিয়ে যখন বলি, "আমি গাড়িতে উঠেছি। সকালে তোমার সামনে হাজির হয়ে যাবো"। মা তখন চোখভরা পানি আর হাতে বাজারের ব্যাগ নিয়ে গিয়ে বাবা'র সামনে হাজির হয়। বাবা উঠে বাজারে যায়। সবথেকে সেরা জিনিসগুলো ব্যাগভর্তি করে হনহন করে হেঁটে বাসায় ফেরে। মা ক্লান্তিহীন ভাবে একটানা রান্না করতে থাকে...!

গত ঈদের আগের দিন আমি মা'য়ের কোলে মাথা রেখে শুয়ে ছিলাম। মা বললেন, "তোকে রেখে কখনও ভালো কিছু খেতে ইচ্ছা করেনা। খেতে বসলেই তোর কথা মনে পরে। মুখটা কেমন শুকিয়ে গেছে ! খেতে খুব কষ্ট হয় না?" আমি তৎক্ষণাৎ কিছু বলতে পারিনি। কিছুক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে বলেছিলাম, "সব মা-ই কি তোমার মত?"

গ্রাম্য মা'য়েরা জানেনা যে; তাঁদের ছেলেরা শহরে বসে নিয়মিত ফার্স্ট ফুডের দোকানে বসে দামি সব খাবারের বিল পরিশোধ করে !
গ্রাম্য বাবা'রা জানেনা যে; তাঁদের ছেলেরা ফার্স্ট ফুডের দোকানের বিল মেটানোর ক্ষমতা ফুরানোর আগেই টাকা চেয়ে ফোন দেয় !

হাজারো স্বপ্নের মধ্যে ছোট একটা স্বপ্ন; বাবা'কে আর মা'কে শহরে নিয়ে আসবো। তাঁদের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করবো। আমার পছন্দের কিছু খাবার তাঁদেরকে খাওয়াবো, পছন্দের কিছু জায়গায় ঘুরতে নিয়ে যাবো, ভালো কিছু মুহূর্ত উপহার দেবো। আর তাঁদের মুখ থেকে শুনবো, "তুই এত পাগল ক্যান"?
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:২২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মরীচিকা

লিখেছেন সামিয়া, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৮:২৮


তোমার চোখে আমি প্রতিবার দেখি ঝড়ের ঘূর্ণি। সেই ঘূর্ণির ভেতরে জমে থাকে এমন এক শঙ্কা, যার কাছে পৌঁছাতে গেলেই আমার নিজের বুকের ভেতরটাও কেমন অস্থির হয়ে ওঠে। তবু আমি প্রতিদিন... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

×