মৃত্যু
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিক্ত হাতে একটুআধটু করে তোমার কাছে যাচ্ছি- আলিঙ্গন করব ভেবে।
সূর্যালোকে দুচোখ আলোকিত হবার আগেই জেনেছি;
কেবল তোমাকে ছুঁয়ে দ্যাখবার জন্যই আমি মায়ের অন্ধকার প্রকোষ্ঠে এসেছি
বাবা এবং মায়ের অনিচ্ছায়।
'নাউজুবিল্লা' বলে উঠবে জেনে,
বাবা এবং আমি একইসঙ্গে ছুটছি তোমাকে আপন করে পাবার জন্য।
শুনেছি, বাবা চান তাঁর আর আমার সঙ্গমগৃহ হবে পাশাপাশি এবং
আমাদের মধ্যে যেকোন একজন তোমার সঙ্গে প্রথমে মিলিত হবে- সে গৃহে।
বাবা'কে হারিয়ে দিয়ে তোমাকে জিতে নিতে হলে একমাত্র প্রতিবন্ধক স্বর্গ।
ধর্মমতে, স্বর্গ তাদের কাছে ধরা দেয়না যারা স্বেচ্ছায় তোমার সাথে মিলিত হয়, প্রিয়তমা।
যেহেতু মানুষকে অনুসরণ করতে হয় মানুষেরই বানানো কিছু নিয়ম
সেহেতু বাবার আগে তোমার মোড়ক উন্মোচন করাটা আমার জন্য ভীষণ অপরাধ।
আমাকে যদি ভালোবাসো তবে জেনে রাখো;
প্রেমিকের বিপদে প্রেমিকার এগিয়ে আসতে হয়।
এগিয়ে আসো আমার প্রিয়তমা- মৃত্যু
আমি তোমার উষ্ণ স্পর্শে নিজেকে শীতল করতে চাই।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি...
...বাকিটুকু পড়ুন
কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন
মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে...
...বাকিটুকু পড়ুন