somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙালির অপকাঙ্খা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঙালি হিসেবে নির্ভুল ইংরেজি বলা কিংবা লেখার আগে নির্ভুল বাংলা বলা এবং লেখাটা জরুরি। ডিয়ার প্যারেন্টস, ইংরেজি মাধ্যমে সন্তানকে পড়ানোর পূর্বপ্রস্তুতি হিসেবে যেভাবে ইংরেজি শেখাচ্ছেন সেটা গর্বের নয়।

মাস তিনেক একটা কল সেন্টারে চাকরি করেছিলাম। সেখানে একজন সহকর্মী ছিলেন ইংরেজি মাধ্যমে পড়া। তার হাঁটাচলা, কথা বলায় ছিলো পশ্চিমা ছাপ। মনে পড়ে, অফিস শেষে একদিন লালন শুনছিলাম বলে ভদ্রলোক আমাকে ক্ষ্যাত, ভিনগ্রহের প্রাণি বলে টিটকারি করেছিলো। তাকে জিজ্ঞেস করেছিলাম ; সে লালন, সত্যজিৎ, উত্তম কুমার, সুকুমারদের চেনে কিনা!? সে চেনে না এবং না চেনাটাকেই স্বাভাবিক, উন্নত মনে করছে।

বলছি না যে ইংরেজি জানা কিংবা বিদেশী সংস্কৃতি জানা খারাপ। সেটা অবশ্যই ভালো। তবে কথা হচ্ছে, সেই ভালোতে পৌঁছানোর আগে নিজের শেকড় জানতে হবে। নিজেকে না জেনে অন্যকে জানতে যাওয়া ভালো তো নয়ই, অপরাধও বটে।

বরিশাল স্বাধীনতা পার্কে একদিন বিকেলে আড্ডা দিচ্ছিলাম। সামনে থেকে একটা ফুটফুটে বাচ্চা হেঁটে যাচ্ছিলো। পেছনে তার মা। বাচ্চাটা পড়ে গ্যালো। মা বলে উঠলেন ; স্ট্যান্ড আপ অ্যান্ড ওয়াক অ্যাগেইন। কাম অন মম। কাম অন। বাঙালির উচ্চ অপকাঙ্খা দেখে খুব আফসোস করেছিলাম সেদিন। এখনও করি।

বিশ্বাস করেন ; এত সমৃদ্ধ একটা ভাষা, এত সমৃদ্ধ একটা সংস্কৃতি এড়িয়ে আপনারা অন্য ঝিনুকে মুক্তো খুঁজে বেড়ালে আমার খুব কষ্ট লাগে। নিজেকে ছোট মনে হয়। একটু ভাবুন। একটু বুঝুন। নিজের কাছে নিজেকে আর কতো ছোটো করবেন?
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫০
১০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×