"আরেকটা সিগারেট যদি ধরাও,
তাহলে মনে করো যেন আমায় পোড়াচ্ছ"!
সেই যে সিগারেট ফেলে দিয়েছিলাম,
গোটা একটা বছর আর ছুঁয়েও দেখিনি।
আজ দিনের বিশতম সিগারেটটা পোড়ানোর সময়
ভাবছিলাম, নিঃশ্বাসে আর কতোটা নিকোটিন ঢোকালে
তোমাকে ভুলে থাকা যাবে?
আর ক’টা সিগারেট পোড়ালে-
তুমি একদম পুড়ে ছাই হয়ে যাবে!
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



