
আমার কাছে কোন লাল গোলাপ নেই,
তুমি চিন্তা করো না,
নিস্তেজ হয়ে পড়া দেহের শিরা গুলো থেকে-
ফোঁটা ফোঁটা রঙ দিয়ে তৈরি করব হাজারো রক্ত গোলাপ,
পল্লব জুড়ে লিখব সহস্র প্রেমাতুর প্রলাপ ।
দিব্যি দিয়ে বলছি আমি তোমার হৃদয়ের মালিকানা চাইবো না
চাইবো না বিস্তর অধিকার কোন
শুধু তোর হৃদয়ে একটু ঠায় দিও ।
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



