
মাগো কি দোষ ছিলো আমার_______
তোমার কোলে জন্ম নিয়ে,
কতটা সুখী হতে চেয়েছো
মাগো_______
আমাকে ডাস্টবিনে ফেলে গিয়ে।
তোমার কলংক মুছতে গিয়ে_______
আমায় ফেলে দিয়েছো নর্দমায়,
আজ যে আমার থাকার কথা_______
তোমার কোলে পরম মমতায়।
কত নারী কাঁদে মাগো_______
মাতৃত্বের অভাবে,
তুমি যে আমায় করলে বোলি_______
তোমার অপরাধ লুকাতে।
কেমন করে পারলে মাগো_______
এতটা নিষ্ঠুর হতে,
কি ভুলের শাস্তি পেলাম_______
তোমার কোলেতে এসে???
কার পাপে আমায় জন্ম দিলে________
করলে আমায় বোলি,
আমার রক্তেই খেলবে নাকি_______
নতুন করে হোলি???
হে আল্লাহ্ আপনি এমন নারী পুরুষ দের
হেদাযেত দান করুন


সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



