somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুড়ি ঢাবি, তোর জন্যে।

০১ লা জুলাই, ২০১৫ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুরুটা হয়েছিল অনেক হইচই হাউকাউ করে। পথ ধরলেন লীলা নাগ। তার পিছের হাজার হাজার লাখ লাখ পদযাত্রীর পর একই পথ ধরলাম আমিও। মাতৃভাষা থেকে স্বাধীনতা – ওসব ইতিহাস জ্ঞানীগুনীরা বলবেন। আমি ওসব ছাড়ি।

কারো কাছে রাজপ্রাসাদ, কারো কাছে বাঁশবাগান। কারো আকর্ষণ ওই যে অপরাজেয় বাংলা, কেও ঘুরছে কার্জনের অলিতে গলিতে। বন্ধু, আড্ডা, গানের অন্য মানে রচিত হচ্ছে টিএসসির বারান্দায়, প্রতিদিন। চারুকলা ... আহা চারুকলা, চারুকলার বকুলতলা, আর সৃষ্টি সুখের উল্লাসে মাতা। ^_^

আর প্রতি উতসবের প্রাণকেন্দ্র।

আমার স্বপ্নগুলো ঘুরাফিরা করে তার চারিদিকে। পড়াশুনা আর বন্ধুত্বের সংজ্ঞাগুলোও অন্যরা রচনা করুক। আমি নাহয় লিখি মল চত্বরের ওই প্রকান্ড গাছের তলায় দাঁড়ালে কি করে রোদেরা আলোছায়ার খেলা খেলা যায় আমার মুখের উপর, কিংবা কি করে আমার হেঁটে যাবার রাস্তা কৃষ্ণচূড়ার লাল পাপড়ি দিয়ে রাঙ্গা হয়ে বানিয়ে রাখে রাজরানীর গালিচা; কিংবা প্রতিদিনের টুপ টুপ করে ঝড়ে পড়া কাঠগোলাপ দের তুলে নিয়ে কানে গুজবার কাব্য।

সে আমাকে প্রকৃতি চেনায়, জীবন চেনায়। সে আমাকে ভালবাসতে শেখায়, ভালবাসাতে শেখায়। প্রেমে পড়লে আমি তার রাজপথেই প্রেমে পড়ব, ডুবে ডুবে ভেসে উঠব। তার গাছতলাতে বসেই কুটুর কুটুর প্রেমের আলাপ করব, তার আনাচে কানাচে লুকিয়ে থাকা চায়ের দোকানগুলোতে চায়ের কাপ হাতে নতুন নতুন স্বপ্ন রচনা করব।
তার বয়স হল, সে বুড়ি হল না। পন্ডস এজ মিরাকেলের ব্র্যান্ড এম্বাসেডর বানিয়ে দেয়া হোক তাকে। ভাল মানাবে বলছি। তার আঙ্গিনায় পুরানো মন্দির গুলোও পুরানো হতে পারেনি। তার সবকিছুই কখনো পুরানো হতে পারে না, প্রতিদিন নতুনের আনাগোনা চলছে যে!

স্বপ্ন সত্যি হবার একটা উদাহরন দেখাতে বললে আমি তাকে দেখাব। বলব, দেখ, আমি তাকে পেয়েছি। পুরাই “পাইলাম, ইহাকে আমি পাইলাম” স্টাইলে বলব। এখনো বিশ্বাস করতে কষ্ট হয়, আসলেই কি আমি তার? হু, আমি তার, সে আমার। ^_^ তার এলোমেলো ভঙ্গিতে উঠা গাছগুলোও আমার, তার সাজানো প্ল্যানড বাগানগুলোও আমার। শহীদুল্লার পুকুর পার ও আমার, এফবিএস এর নতুন তৈরী বিদ্যানহর ও আমার।

তাকে ভালবাসি।

বুড়ি তোকে ভালবাসি।

শুভ জন্মদিন ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি কবি হলে বলতাম, তুমি আমার প্রথম প্রেম, দ্বিতীয় মৃত্যুর আগে!
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৫ রাত ১২:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

×