somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্মৃতি

০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জানালার কপাট দুটোই খোলা। পরদা গায়ে ঢেউ খেলিয়ে খোলা বাতাসে উড়ছে। বৃষ্টির ছাঁট আসছে অল্প। জানালার পাশের তাকটায় রাখা পুরানো খাতাটা ভিজে যাচ্ছে।

রিতী জানালা লাগাতে এসে খাতাটা পেল। রিতী কলেজ থেকে ফিরে গোসলে গিয়েছিল। এমন সময় বৃষ্টিটা নামল। মা গেছে খালার বাড়ি। খাতাটা উলটে দেখল রিতী। মা এর পুরোন ডাইরি মনে হচ্ছে।

"তারপর সে বেলি ফুলের মালা জড়িয়ে দিল আমার চুলে। আমি তো লজ্জায় লাল। বেলি ফুল জড়িয়ে দিয়ে কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল 'ভালবাসি' 'ভালবাসি' 'ভালবাসি'।"

পড়তে পড়তে হাসল রিতী। লজ্জা ও পেল অবশ্য। সে জানে তার বাবা মা আসিফ আর মনিরার প্রেম করে বিয়ে। পুরোটা পড়তে ঠিক ইচ্ছা করল না। সব গোপন কথা জেনে ফেললে কি করে হবে। তাও উলটে পালটে একটু একটু দেখল।

"আজকে এভাবে ভয় না দেখালেও পারতো সে। ঢং করে বলছিল, চোখ বন্ধ করে রাস্তা পার হতে নাকি খুব মজা। আমি বিশ্বাস করি নি বলে চোখে রুমাল বেঁধে সে ... উফ! আমার এখনো বুক ধরফর করছে।"

"তারপর সে ঠুস করে আমার লিপস্টিকটা নিয়ে কপালে ঘষে দিল। আজ থেকে তুমি আমার বউ, সিঁদুর পড়িয়ে দিলাম। ইশ। তুমি কি জানোনা? আমি আরো আগে থেকেই তোমার বউ?"

রিতী আর বেশি পড়ল না। কিন্তু একবারে শেষের পৃষ্ঠায় চোখ আটকে গেল রিতীর।

"এভাবে আমাকে ফেলে গেলে রাহাত। এখন আমি কি নিয়ে বাঁচব? কিভাবে বাঁচব? আমি আজকেই আমার নিজেকে শেষ করে দিব। এ জীবনের আর কোন মূল্য নেই।"


কিছুক্ষণ স্তম্ভিত হয়ে তাকিয়ে ছিল রিতী। খোলা জানালা দিয়ে টুপ করে ফেলে দিল খাতাটা। রাহাতের স্মৃতি মনিরা আসিফের পরিবারে থাকবার কোন অধিকার নেই।

শুধু সে জানতে পারল না, রাহাতের সবচেয়ে বড় স্মৃতি হয়ে বেঁচে আছে সে নিজে। মনিরা সেদিন নিজেকে মেরে ফেলতে পারে নি। রাহাতের সন্তানকে নিজের সাথে শেষ করে দিতে পারেনি। ৩ বছর পর মনিরা নতুন করে ভালবাসতে শিখে আসিফকে।


[ গল্পকারের কথাঃ There will always be more than what your eyes meet. and you will constantly struggle in the midst of all the unknown and all the hidden truth. May all the happiness shower upon us with not knowing the whole truth. ]


সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৫৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

×