ফেসবুক নেই আজ। হাতে প্রচুর সময়। যেখানে দিন চোখের পলকে ফুরোত, সেখানে সময় যেন কাটে না।
নিরাপত্তা না কিজানি কি? অতকিছু বুঝি না। আমি আজকের নতুন প্রজন্ম। আমি ফেসবুক ছাড়া এক পা পথ কেমন করে চলি?
কিন্তু দিনশেষে এসে ভাবতে বসেছি, ফেসবুক নেই তাতে কি কি হল ...
ফেসবুক নেই তাই
বহুদিন পর একটা বই পড়ে শেষ করলাম।
ফেসবুক নেই তাই
আজ নতুন একটা রান্না শিখলাম।
ফেসবুক নেই তাই
ছাদ থেকে ঘুরে এলাম (আকাশ কি আসলেই এত নীল ছিল? ফেবুর নীল বাদে অন্য নীল ভুলতে বসেছি।)
ফেসবুক নেই তাই
বহুদিন পর, একটু টিভি দেখলাম।
ফেসবুক নেই তাই
বহুদিন পর কাওকে একটু ফোন দিলাম।
ফেসবুক নেই তাই
বহুদিন পর কেও আমাকে একটু ফোন দিল।
ফেসবুক নেই তাই
মোবাইল ফোন অপারেটর বাদেও আজ আমার কাছে এস.এম.এস এল।
ফেসভুক নেই তাই
ইউটিউবে নতুন একটা গান খুঁজে পেলাম।
ফেসবুক নেই তাই
অর্ধেক দেখা মুভিটা আজ দেখে শেষ করলাম।
ফেসবুক নেই তাই
রাত দুটোয় লিখতে বসলাম।
ফেসবুক নেই তাই
এটা স্ট্যাটাস না হয়ে হল একটা ব্লগ।
ফেসবুক নেই;
তাতে আসলে খুব বেশি হারাবার নেই; একটা জানালা বন্ধ হওয়ায় আরো দশটা জানালা খুলে দিয়েছি।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





