১। আপনি কি দৈনিক ৫ ঘণ্টার বেশি সময় বসে থেকেই কাটান?
২। বাসে দাঁড়িয়ে যাওয়ার বদলে নিজের গাড়িতে বসে অফিসে যান?
৩। এরপর অফিসে বসে থেকেই পার করেন?
৪। বাড়িতে ফিরেই টিভি অথবা কম্পিউটার নিয়ে বসে পরেন?
৫। অথবা বসে বসেই এই লেখাটি পড়ছেন?
উপরের প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনি মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। দৈনিক ৫ ঘণ্টা যারা বসে থেকেই পার করেন তারা আক্রান্ত হতে পারেন বিভিন্ন রোগে যেমন স্তুলতা বা মুটিয়ে যাওয়া, ঘাড় ও পিঠের ব্যাথা, ডায়বেটিস, উচ্চরক্তচাপ, হৃদরোগ, বিষণ্ণতা, দুশ্চিন্তা, কিডনিতে পাথর, অষ্টিওপরসিস, কোলন ক্যান্সার সহ অনেক রোগ। এমনকি হতে পারে হঠাৎ বা অকাল মৃত্যু। গবেষণায় দেখা গেছে যে নারীরা দৈনিক ৪ ঘণ্টা বা তার বেশি সময় বসেই পার করেন তাদের স্বাস্থ্য ঝুঁকি অন্যদের তুলনায় ৪০ ভাগ বেশি।
তাই বসে থাকাকে না বলুন। উঠে দাঁড়ান, হাঁটাচলা করুন। দীর্ঘ সময় একটানা বসে থাকবেন না। কিছুই করা সম্ভব না হলে অন্তত হাত, পা গুলো কিছু সময় নাড়াচাড়া করুন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্ত থাকুন।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




