somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূমিকম্পে কি করবেন?

২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটু সতর্কতা অবলম্বন করলেই বাঁচতে পারেন ভূমিকম্পের ক্ষতি থেকে।

ভূমিকম্পের আগে

১। পারিবারিকভাবে একটি জরুরি বহির্গমন কৌশল ঠিক রাখুন আর সেটা নিয়মিত মহড়া দিন।

২। হাতের কাছে জরুরি খাবার, পানি, ঔষধ, ফার্স্টএইড বক্স, টর্চ লাইট, অতিরিক্ত ব্যাটারি, রেডিও, কাপড়, মজবুত জুতো, টিস্যু পেপার ইত্যাদি প্রস্তুত রাখুন।

৩। অন্তত ৩ দিন বেঁচে থাকতে পারবেন এরকমভাবে নিজেকে গড়ে তুলুন।

৪। নিজের অফিস এবং গাড়িতেও একই রকম জরুরি জিনিসগুলো রাখুন।

৫। মানসম্মত ফার্স্টএইডের প্রশিক্ষণ নিন।

৬। ঘরের ভারী আসবাব, ইলেক্ট্রনিক জিনিসপত্র নিরাপদ দূরত্বে সরিয়ে রাখুন।


ভূমিকম্পের সময়

১। শান্ত থাকুন।

২। ভিতরে থাকলে, ভিতরেই থাকুন।

৩। আয়না এবং জানালার কাছ থেকে দূরে থাকুন।

৪। বসে পড়ুন মজবুত আসবাবের নিচে, যতটুকু সম্ভব নিজের মাথা আর কাঁধ ঢাকুন আর আসবাব ধরে থাকুন। কোন মজবুত আসবাব না পেলে ভিতরের দেওয়ালের কাছে এসে পিঠ ঠেকিয়ে বসে পড়ুন। হাঁটু রাখুন বুকের কাছে আর মাথা ঢেকে রাখুন বাহু দিয়ে।

৫। ভূমিকম্পের সময় দালান থেকে বের হবেন না।

৬। যদি বাইরে থাকেন তাহলে উঁচু দালান, ব্রিজ আর মাথার উপরের বিদ্যুতের তার থেকে দূরে থাকুন। উপর থেকে পড়ন্ত টুকরোর উপর খেয়াল রাখুন।

৭। গাড়িতে থাকলে খোলা জায়গায় গাড়ি থামান এবং উঁচু দালান, ব্রিজ,
ওভারপাস, টানেল আর মাথার উপরের বিদ্যুতের তার থেকে দূরে
থাকুন। গাড়ির ভিতর যতদূর সম্ভব নিচু থাকুন।

ভূমিকম্পের পরে

১। হাঁটার আগে ১-৬০ পর্যন্ত গুনুন যাতে কোন কিছু পরার জন্য যথেষ্ট সময় পায়।

২। নিজে আঘাত পেয়েছেন কিনা পরীক্ষা করুন।

৩। সাবধানে হাঁটুন। আপনার আশেপাশের ঝুঁকিপূর্ণ জিনিসের প্রতি সতর্ক দৃষ্টি রাখুন।

৪। ক্ষতিগ্রস্ত দালান থেকে দূরে থাকুন।

৫। আপনার আশেপাশের লোকদের সাহায্য করুন এবং ফার্স্টএইডের মানসম্মত প্রশিক্ষণ থাকলে ফার্স্টএইড দিন।

৬। কোন ধরনের ফোন ব্যবহার করবেন না যদি না জীবন সঙ্কটাপন্ন হয়।

৭। জরুরি তথ্য আর অতিরিক্ত নির্দেশের জন্য রেডিও শুনুন।

৮। গ্যাস, বিদ্যুৎ আর পানির সংযোগ পরীক্ষা করুন। যদি কোন লিক থাকে তাহলে মেইন সুইচ বন্ধ করুন। গ্যাস লিকের গন্ধ অথবা শব্দ পেলে দ্রুত সেই স্তান ত্যাগ করুন।

৯। ভূমিকম্প পরবর্তী আরেকটি ধাক্কার জন্য প্রস্তুত থাকুন।

ধন্যবাদ। নিরাপদে থাকুন, ভালো থাকুন।


সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×