somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাপানের কিছু ছবি নিয়েই আজকের ব্লগ।

১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি ঘুরে এলাম টোকিও শহর। টোকিওর অদূরে কামাকুরা শহরের ছবি। এই জায়গাটা জাপানের পুরাতন রাজধানী ছিল। চারিপাশে পাহাড় আর একপাশে সমুদ্র দিয়ে ঘেরা। সত্যি নয়নাভিরাম। বিশালাকার বৌদ্ধ মূর্তি, আর বৌদ্ধ মন্দিরের জন্য বিখ্যাত।



হাচিমঙ্গু স্রাইনের (বৌদ্ধ মন্দির) সামনে তোলা ছবি। কামাকুরার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্রাইন। এটা সামুরাই জেনেরেলের নামে উৎসর্গ করা হয়েছে। কামাকুরা শহরের ভিতরে অনেকটা পথ যেতে হয় এই স্রাইনে যাওয়ার জন্য। যাওয়ার পথে বেশ কয়েকটি লাল টরি গেট অতিক্রম করতে হয়। মূল স্রাইনে যাওয়ার আগে দুটি সুন্দর পুকুর রয়েছে।











হাসেদেরা টেম্পলের সামনে তোলা ছবি। এই টেম্পলটি কাঠের পাহাড়ের ঢালে নির্মিত। এখানে ঢোকার মুখে একটি সুন্দর বাগান এবং পুকুর রয়েছে।





কামাকুরার বিশাল বুদ্ধ মূর্তি হল ব্রোঞ্জের তৈরি গৌতম বুদ্ধের প্রতিকৃতি। প্রায় ৪০ ফুট উচ্চতার এই মূর্তিটি রয়েছে কটকুইন মন্দিরের পাদদেশে। এটি ১২৫২ সালে মন্দিরের ভিতর তৈরি হলেও মন্দিরের দালানটি টাইফুন আর সামুদ্রিক জলচ্ছাসে ধ্বংস হয়ে যায়। তাই এটি এখন খোলা আকাশের নিচে রয়েছে।



কামাকুরা সৈকতের ছবি। সমুদ্র উপকুলের প্রায় ১ কিঃমি জুড়ে এই সৈকত। জুলাই থেকে আগস্ট এই সময়টা এখানে ঘুরে বেড়ানো, সাঁতার কাটা, সারফিং করার জন্য উপযুক্ত সময় ধরা হয়ে থাকে।





কাও্য়াগুচি লেকের সামনে তোলা কয়েকটি ছবি যেখান থেকে জাপানের সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজি বেশ পরিষ্কার বোঝা যায়। এই জায়গাটি টোকিও শহর থেকে বেশ কিছুটা দূরে। বাসে অথবা ট্রেনে করে যাওয়া যায়। তবে বাসে যাওয়াটা সুবিধাজনক। বাসে প্রায় ৪ ঘণ্টা লেগে যায় পৌঁছাতে। সকাল সকাল এখানে চলে যেতে হবে। কারণ এখানে প্রচণ্ড ঠাণ্ডা থাকে সবসময় আর সন্ধ্যার পর কিছুই বোঝা যাবে না। ট্রেনে করে গেলে আপনাকে গতাম্বা ষ্টেশনে নামতে হবে। সেখান থেকে বাসে করে কাও্য়াগুচি লেকে যেতে পারবেন।











টোকিও আর্ট মিউজিয়ামে আমার ক্যামেরায় তোলা কয়েকটি ছবি। এটি টোকিওর রুপঙ্গি নামক এলাকায় অবস্থিত। ট্রেনে করে যেতে পারবেন অথবা ট্যাক্সি ক্যাব ভাড়া করেও যাওয়া যায়।















টোকিও সেন্ট্রাল ষ্টেশন এবং জাপানের গর্ব দ্রুত গতির শিনকান্সেন বা বুলেট ট্রেন।










টোকিও শহর অবসারভেশন ডেস্ক থেকে তোলা রাতের টোকিও শহর।











সূর্যাস্তের ঠিক পূর্বে ক্যামেরা বন্দী টোকিও শহর।



সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫১
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

মূল ইশরাত মঞ্জিল ধ্বংসের আসল খলনায়ক কে?

লিখেছেন মৌন পাঠক, ২৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:১১

কথায় কথায় বামপন্থী, সেক্যুলারদের গালি দেয়া হচ্ছে ইশারাত মঞ্জিলের ইতিহাস মুছে ফেলার জন্য।

কিন্তু দালিলিক ইতিহাস হলো— ১৯৫১-৫২ সালে মূল ইশারাত মঞ্জিল বিল্ডিংয়ে কোনো হিন্দু, বামপন্থী বা আওয়ামী লীগার বুলডোজার চালায়নি!

তাহলে... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

×