somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বের সবচেয়ে কৃপণ নারী

৩১ শে মে, ২০১২ সকাল ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই তাঁকে বর্ণনা করেছেন ‘বিশ্বের সবচেয়ে কৃপণ নারী’ হিসেবে। তবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখা প্রথম নারী হিসেবেও তিনি স্মরণীয়।


কালো জরাজীর্ণ জোব্বা পরা এক নারী প্রায়ই স্থানীয় বেকারি থেকে ভাঙা বিস্কুট কেনার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতেন। এগুলোর দাম ছিল খুবই কম। তা ছাড়া ফ্রি হিসেবে কুকুরটার জন্য একটা হাড় পাওয়া যায়। বাজার থেকে তিনি প্রতিটি জিনিস কিনতেন খুব দামাদামি করে। বরফ জমা ঠাণ্ডায়ও হিটার চালাতেন না, এমনকি ব্যবহার করতেন না গরম পানিও। কাপড়ের বেশি ময়লা অংশটুকু কচলে ধুয়ে ফেলতেন সাবানের খরচ বাঁচাতে। একদিন তাঁর ছেলে পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পেল। বিনা খরচে চিকিৎসা করানোর জন্য তাকে নিয়ে গেলেন দরিদ্রদের হাসপাতালে। কিন্তু আঘাতটা ছিল গুরুতর। তাই তাকে পরে ভালো ডাক্তারের কাছে নিতেই হলো। কিন্তু দেরি করায় শেষ পর্যন্ত ছেলেটির পা কেটে ফেলতে হয়। এই গল্পগুলো দরিদ্র কোনো অসহায় নারীর নয়, বরং আঠারো শতকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী নারী হ্যাটি গ্রিনের।

অনেকেই তাঁকে বর্ণনা করেছেন ‘বিশ্বের সবচেয়ে কৃপণ নারী’ হিসেবে। তবে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখা প্রথম নারী হিসেবেও তিনি স্মরণীয়।

ব্যবসাবুদ্ধি
হ্যাটির ২১ বছর বয়সে তাঁর বাবা মারা যান। মেয়ের জন্য তিনি রেখে গিয়েছিলেন সাড়ে সাত মিলিয়ন ডলার। পরিবারের অন্যদের বিরোধিতা সত্ত্বেও এই অতুল সম্পদ আমেরিকার গৃহযুদ্ধের সময় ওয়ার বন্ডে বিনিয়োগ করেন হ্যাটি এবং পরে বন্ডগুলো বিক্রি করে তুলে নেন প্রচুর মুনাফা। এক হিসাবে তাঁর ব্যবসানীতি ছিল খুবই সাধারণ। যখন কোনো শেয়ারের বা পণ্যের চাহিদা থাকত না, কেউ সেখানে বিনিয়োগ করতে চাইত না, তিনি সেখানে টাকা খাটাতেন এবং সময়-সুযোগমতো তুলে নিতেন চড়া লাভ। এভাবে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে মোটা অঙ্কের লাভ করেন হ্যাটি। তবে বিষয়টি শুনতে যত সহজ মনে হচ্ছে, কার্যক্ষেত্রে মোটেই তত সহজ ছিল না। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রতিটি ডলার অতি সতর্কভাবে বিনিয়োগ করতেন তিনি।

মিথ্যা মামলা
হ্যাটির কৃপণতা আর নীচতার আরেকটি উদাহরণ এই ঘটনা। ফুফু সিলভিয়া উইলে নিজের ২০ লাখ ডলারের বেশির ভাগই দান করে গিয়েছিলেন। এই উইলের বিরোধিতা করে মামলা করেন হ্যাটি। কোর্টে আরেকটি উইল উপস্থাপন করেন তিনি, যাতে লেখা ছিল, ফুফু সব সম্পদ দিয়ে গেছেন তাঁকে। সেই সঙ্গে উইলে আরো বলা ছিল, এই উইলের পর আর কোনো উইলের বৈধতা থাকবে না। মামলাটিতে স্বাভাবিকভাবেই হেরে যান হ্যাটি। আদালত রায় দেন, হ্যাটি উইলে ফুফুর স্বাক্ষর জাল করেছেন। এই ঘটনায় অভিযুক্ত হলে আমেরিকা থেকে পালিয়ে লন্ডনে বহুদিন বসবাস করেছেন হ্যাটি গ্রিন।
https://www.facebook.com/WebExbdWebSolutions
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

×