বুড়িগঙ্গা নদীর উত্তর তীর ধরে পুরো বেল্টটা জুড়ে পুরনো ঢাকার এই বিস্তৃত জনপদে ২/৩ বছর ধরে তীব্র রান্নার গ্যাসের সংকট চলছে। এখানকার অধীবাসীদের খাবারের টাইমিং পর্যন্ত পাল্টে গেছে গ্যাস স্বল্পতায়।
আজ এই ঐতিহাসিক দিনে, রোজ শুক্রবার, ৬ রবিউস সানি, ২ শে মাঘ, ৭ই ফেব্রুয়ারী, গ্যাস সংকট কেটে গেছে। কারন প্রধানমন্ত্রী আজ পুরনো ঢাকায় আসছেন। মারহাবা ! মাশাল্লাহ্ !!, সুবহানাল্লাহ্ !!!, আলহামদুলিল্লাহ !!!!।
যাউকগা, আমরাও একটা দিবস পাইলাম। ওয়াদা করতাছি প্রতি বছর ৭ই ফেব্রুয়ারী ”গ্যাস দিবস” পালন করুম। এই দিনে কৃতজ্ঞতা ভইরা স্মরণ করুম যে, এই দিন সারাদিন রান্নার চুলায় গ্যাস আছিলো !
আসলে অমানুষিক ভন্ডামিটা / নাটকটা শুরু হইছে গত দিন বিকাল থেকে। তিতাস গ্যাসের লোকেরা সারা এলাকা জুড়ে মাইকিং করলো, আগামীকাল (অর্থাৎ ৭ই ফেব্রুয়ারী রাত ১২টা হইতে সারাদিন) গ্যাস লাইন মেরামতের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকিবে, গ্রাহকদের অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত ইত্যাদি ইত্যাদি .. ..
আশ্চর্যের বিষয়, ভোর থেকে গ্যাস আছে, এবং আছে গত বছরগুলো, দিনগুলোর চেয়ে জোরালো ভাবে। প্রকৃতপক্ষে বোধাই ভোটারদের মনে এই প্রতীতি জন্মানো হোল যে, রাত ভর তিতাস গ্যাস কর্মকর্তা প্রকৌশলী ইত্যাদি ইত্যাদিদের অক্লান্ত পরিশ্রমে গ্যাস লাইন ”স্বাভাবিক” করা হোল। বাষ্টার্ড।
প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী আসবেন; চমৎকার ! গণতান্ত্রিক ! সংবিধানের ধারাবাহিকতার ধ্বব্জাধরে জাতির কন্যা প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। তারে তো সংবধনা দেওন লাগে তাই প্রধানমন্ত্রী দয়া করে, করুণা করে পচাঁ ঢাকায় আসছেন। যদি, যদি কোনো গাড়ল বক্তা আচমকা গ্যাস সংকটের সমাধা করার জন্য আবেদন / নিবেদন / ভিক্ষা চেয়ে বসে ? তাই ধূর্ত গ্যাস কর্মকর্তারা একদিনের জন্য গ্যাস লাইন স্বাাভাবিক রেখেছে নিশ্চয় অন্য এলাকা ইলেকট্রিসিটির মতো লোড শেডিং করে। প্রধানমন্ত্রীকে বলতে পারবে ঐ সব আমলা কামলা চামচারা : আফা / নেত্রী আমরা আপনি আদেশ দেওয়ার আগেই আল্লাহর রহমতে লাইন মেরামত কইরালাছি। সান অব বীচ।
গ্যাস লাইন সহ সমস্ত অবকাঠামো নির্মাণের জন্য ট্যাক্স দেই আমি আপনি সমুদয় জনতা আর সেই সেবার জন্য ভিক্ষা চাইতে হয় প্রধানমন্ত্রীর কাছে, পরিহাস আর কাকে বলে। এমনকি গ্রামীন ফোনের ঐ বিজ্ঞাপনের মতো চুলায় সারা মাস অধের্কেরও কম গ্যাস পেয়ে পুরো গ্যাসের বিলই আমরা দেই। গ্যাস মন্ত্রণালয়ের রেভ্যূনিউ কি দারূণ ! অধের্কেরও কম গ্যাস সরবরাহ করে পুরো ভলিউমের কামাই। কে বলে বাঙালী গদর্ভ জাতি। তারে ধরে আন্ , বিভিন্ন মন্ত্রণালয় কান ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেই কত্তো কত্তো জিনিয়াস আছে আমগো দ্যাশেও। প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের ছবি মোবারক দেখাইয়া আইনষ্টাইন, নিউটন চিনাইয়া দিমু। খোদা কি কসম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




