somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাকতালীয় অবশ্যই ।

১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা এক # আমার এক আত্মীয়া ( আমার আব্বার মামি হন উনি ) উনার বিয়ের কিছুদিন পরের ঘটনা । আমার আব্বা তখন মেডিক্যাল স্টুডেন্ট তাই এটা ১৯৬৩ এর পরের ঘটনা হবে । আমার আব্বা ছুটিতে গ্রামের বাড়ি এলে আব্বার ঐ নানার বাড়ি থেকে আমাদের বাড়ির সব পুরুষ সদস্যদের দুপুরে খাবার দাওয়াত দেয়া হয় । নতুন বউ হিসেবে আব্বার ঐ মামি নিজেই সব রান্না করেন। যথাসময়ে আমাদের বাড়ি থেকে সবাই যায় এবং খেয়েদেয়ে বিকেলে ফিরে আসে । সন্ধ্যার পর থেকে সবাই একসাথে গণ ডাইরিয়ায় আক্রান্ত হয় । পরে একটা কথা শোনা যায় যে , নতুন বউয়ের নাকি নজরে দোষ আছে ।

আমার মতে ওসব বাজে কথা । ডাইরিয়া হওয়ার অনেকই কারন থাকতে পারে । আর এটা যে সময়ের ঘটনা তখন পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতাও কম ছিলো ।

ঘটনা দুই # এটা আম্মার কছে শোনা । আমাদের গ্রামের বাড়িতে এক শীতের সন্ধ্যায় আম্মা সহ আশেপাশের আরও বাড়ির মহিলারা বারান্দায় বসে গল্প করছিলেন তাদের মাঝে আব্বার ঐ মামিও ছিলেন । যাইহোক তাদের গল্পগুজব চলাকালীন একটি শিয়াল বাড়ির উঠোন পার হচ্ছিলো , তখুনি আব্বার ঐ মামি বলে উঠেন ,"বাপরে কত্তবড় শিয়ালডা" । পরদিন সকালে বাড়ির সীমানাতেই একটি মৃত শেয়াল পাওয়া যায় । ঐ শেয়ালটাই হবে হয়তো কিংবা নাও হতে পারে । যাইহোক না কেনো আব্বার ঐ মামির মুখের জোর নিয়ে বেশ সরস আলোচনাই হয়ে যায় আরো একদফা ।

আমার মতে ওসবই বাজে কথা । ঐ শেয়ালটাই মরে পড়ে ছিলো তার তো কোনো প্রমাণ নেই । আর নানান কারনে একটা অসুস্থ শেয়াল এখানে সেখানে মরে পড়ে থাকতেই পারে ।


ঘটনা তিন # এটা আমার নিজ অভিজ্ঞতা । ১৯৯১ সালের জানুয়ারি মাস । আব্বার ঐ মামি বেড়াতে এসেছেন আমাদের নরসিংদির বাসায় । সে সময় আমার এক আত্মীয়া এস এস সি পরীক্ষার্থী । ওর স্কুলের একজন শিক্ষক বাসায় এসে পড়িয়ে যান । তেমনি এক সন্ধ্যা , রফিক স্যার (ঐ শিক্ষকের নাম) এসেছেন পড়াতে । পড়া চলছে এমন সময় ঘরে ঢুকলেন আব্বার ঐ মামি , পড়ার টেবিলের কাছে এসে আমার ঐ আত্মীয়াকে বললেন , " ইলা ঐ তুমার মাস্টার ? আইচ্ছা , ভালো ভালো, পড়ো , ভালো কইরা পড়ো "। এইকথা কটি বলেই আবার ঘর থেকে বেরিয়ে গেলেন । সেদিনই আমাদের বাসা থেকে পড়িয়ে ফিরে যাবার সময় রফিকস্যার দুইরিক্সার মুখোমুখি সংঘর্ষে রিক্সা থেকে পড়ে গিয়ে পা ভেঙ্গে দেড়মাস শয্যাশায়ী এবং সবশেষে বলি আমার সে আত্মীয়া সেবছর এস এস সি পরীক্ষায় ফেল করেছিলো ।

আমার মতে এ্যাকসিডেন্ট ইজ এ্যাকসিডেন্ট, রিক্সা থেকে পড়ে গিয়ে পা ভেঙ্গে যেতেই পারে আর পরীক্ষায় ফেল করার একশ একটা কারন থাকতে পারে ।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৯
১৯টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×