somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুভূতি

২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার-আমার পুরনো দিনের মেসেজগুলো পড়তে আমার বেশ ভালো লাগে । পুরনো অনেক স্মৃতির মাঝে হারিয়ে যাই । তোমার মেসেজগুলো মনে করিয়ে দেয়, যতটুকু ভালবেসেছ ততটুকুই অপমান করেছো । নিজে যেমন কষ্ট পেয়েছ তেমনি আমাকেও কষ্ট দিয়েছ । আমার প্রতি তোমার অনুভূতিকে অপমান করেছিলাম বলেই আমি আমার প্রাপ্য অপমানটুকু পেয়েছিলাম । তোমার অনুভূতি নয়, তোমার অপমানের যোগ্য আমি সবসময় । আমি স্বীকার করি তা সবসময়। তোমার করা অপমান আমাকে ভীষণ কষ্ট দিয়েছে । অপমানের কষ্ট আর তোমার অভিশাপগুলোর অভিযোগ আমি তোমার কাছে কখনোই করি না। কোন অধিকার নেই আমার ।

আমি মিথ্যে দিয়ে শুরু করেছিলাম বলে তোমার অনুভূতির সত্যতা আমি শুরুতে বুঝতে পারি নি। কিন্তু যখন বুঝতে পেরেছিলাম তখন দ্বিধান্বিত হয়ে পড়েছিলাম । কারণ, মিথ্যের ভিড়ে তোমাকে ভালোলাগার শুরুটা সত্যি ছিল। তোমার তুমির মধ্যেই আমি আমার স্বপ্নের রাজপুত্তুর কে খুজে পেয়েছিলাম। আমার রাজপুত্তুর। আমি কোনভাবেই আমার রাজপুত্তুর কে হারাতে চাই নি। কিন্তু ঐ সময়ে আমি নিজেই আমার বাস্তবতা কে মেনে নিতে পারছিলাম না । আর অন্য কাউকে বলতেও চাচ্ছিলাম না। আর তোমাকে বললে তুমি কখনোই আমাকে মেনে নিবে না । আমার বাস্তবতার মতো এত জঘন্য বাস্তবতা মেনে নেয়া যায় না। আমি বলতে পারি নি । আমাদের ভালোলাগা থেকে ভালোবাসার বোধটুকু যখন আমি উপলব্ধি করতে পেরেছিলাম নিজের মধ্যে, তখন আমি অনেক ভয় পেতাম তোমাকে । আমি ভয় পেতাম তোমার ঘৃণা কে, তোমার অপমান কে । আমার বাস্তবতা জানার পর তুমি আমাকে অবশ্যই অবশ্যই ঘৃণা করবে । তোমার ঘৃণা সহ্য করতে পারতাম না ঐ সময় । কতবার তোমাকে কষ্ট দিয়েছি আমার কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য । তুমি দূরে যাও নি বরং বারংবার ফিরে এসে আমাকে আরও বেশী দুর্বল করে দিয়েছ । আর শুরু থেকেই মিথ্যের পাহাড়ে আমি তোমার অপরাধী ছিলামই। আমার জীবনে এই মিথ্যের গড়া পৃথিবীতে আমি আমার রাজপুত্তুর কে নিয়ে সত্যি সুখে ছিলাম। কিন্তু স্বার্থপর হতে পারি নি তাই তোমার কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়ার জন্য আমি জেনেশুনে ভুল পথে পা বাড়িয়েছিলাম। সম্পূর্ণ ব্যাপারটাতেই আমি তোমাকে ধোঁকা দিয়েছি । এটা অবশ্যই সত্যি । আর ধোঁকার শাস্তি তুমি আমাকে দিয়েছ । অনেক ঘৃণা, অনেক অপমান, অনেক অনেক অভিশাপ আর এরপর অনেক করুণা । সবকিছুই আমার মেনে নিতে কষ্ট হয়েছিলো । এখনও কষ্ট হয়। তারপরও মেনে নিয়েছি । এইতো আমার প্রাপ্য ।

তোমাকে কখনো বলি নি , হয়তো মিথ্যের পৃথিবী ছিল কিন্তু বছরের পর বছর তোমার সাথে মেইলে, ফেসবুকে, মেসেজে, কথায় আমার অনুভূতিগুলো, মুহূর্তগুলো, স্বপ্নগুলো মিথ্যে ছিল না । তোমার প্রতি আমার অনুভূতিগুলো কি কখনো তুমি অনুভব কর নি ? এ কথা তোমাকে কখনো জিজ্ঞেস করার সাহস হয় নি। তোমাকে দেয়া ধোঁকার আড়ালে আমার ভালোবাসাটুকু দাফন থাকাই আমার প্রাপ্য শাস্তি ।

আর ভালোবাসার যোগ্যতায় তোমার সাথে কোনভাবেই আমায় মানায় না । আমার রাজপুত্তুর তুমি হলেও তোমার রাজকন্যা হবার কোন যোগ্যতাই আমার নেই । তখনও ছিল না । সামাজিকভাবেই হোক, অথবা পারিবারিকভাবেই হোক অথবা গুণাবলীর দিক থেকেই হোক অথবা হৃদয়য়ের ভালোলাগা থেকেই হোক কোনভাবেই আমি তোমার যোগ্য নই । এটা আমি খুব ভালো করেই জানি । আর জানি বলেই কখনোই তোমার জীবনে জড়াতে সাহস হয় নি।

তোমাকে ধোঁকা দেয়ার পর, তোমার কাছ থেকে অপমানিত হওয়ার পরও বারবার ফিরে গেছি কেন, জানো ? না, প্রায়শ্চিত্ত করতে নয়, করুণা পেতে নয়, দাফনকৃত ভালোবাসা ফিরে পেতেও নয় । এসব তোমার অজানাই থাক ।

.
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×