.।.।.।.।.।.।.।.।.।.।।
২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দিন শেষে ঘরে ফেরার তাড়া সকলের। সময়ের, সকল সৃষ্টির আর মানুষের । কিন্তু আমার একেবারেই তাড়া নেই । ইচ্ছেও নেই । আবার কোন উপায়-ও নেই । আমার কোন ঘর নেই । পরিবার বলতে রক্তের বন্ধনে আবদ্ধ মানুষেরা যেখানে থাকে সেই ঘরে যেতে ইচ্ছে করছে না । জীবনের কিছু কিছু কষ্ট কাউকেই বলা যায় না। কাউকেই না । ভালোবাসা আর শ্রদ্ধার অভাবে ঘর এখন শুধুই ইট-কাঠের দেয়ালে ঘেরা কষ্ট লুকানোর স্থল মাত্র । সেই জায়গাটাও দুঃসহ হয়ে উঠেছে। সন্ধ্যা নেমেছে পৃথিবীতে । কিন্তু আমার সত্যিই আজ যেতে ইচ্ছে করছে না ঐ ঘরে ।
যদি এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারতাম । এই দুঃসহ জীবন থেকে মুক্তি পেতাম অন্তত । কিন্তু মৃত্যুও বিমুখ।
আমার অন্য কোথাও চলে যেতে ইচ্ছে করছে । অনেক দূরে । যেখানে এই দুঃসহ জীবন আমাকে স্পর্শ করতে পারবে না । যেখানে আমাকে কাঁদার জন্য কোথাও লুকাতে হবে না । যেখানে অন্তত একজন আমার এই অব্যাক্ত অনুভূতি বুঝতে পারবে । এই পৃথিবীতে আমার কোন আশ্রয় নেই । নেই সেই একজন । ভালোবাসার স্বর্গীয় অনুভূতিতে সাজানো ঘর নেই আমার । যে ঘরের আনাচে-কানাচে ভালবাসা-অভিমানের খুনসুটি ছড়িয়ে ছিটিয়ে থাকবে । তারপরও কারো কাছে কোন অভিযোগ নেই । কোন চাওয়া পাওয়া নেই । এই দুঃসহ জীবন বয়ে চলেছি। কিন্তু আজ আমি ভীষণ ক্লান্ত । ভীষণ ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন