তোমাকে খুজে বেড়াই ,
শব্দে, কথায়, উপমায় ।
ভিড়ের মধ্যে অথবা নির্জন পথচলায় !
বর্ণীল সপ্নে অথবা নিজের কল্পনায় ।
কখনো অযথা ঝগড়ায় অথবা
হটাত নীরবতায় ।
স্মৃতির গহীনে তোমার বিচরণ ।
তোমার তুমি যেন আমার বাস্তবতার
এক অবিস্মরণীয় আলোড়ন ।
অনেক লেখার ভিড়ে
তোমার স্পর্শ জুড়ে থাকা শব্দগুলোই
কেন হারিয়ে যায় !
আমি ভালবাসিনি, তাই ??
অভিমানী বালক,
তোমায় বলতে চাই,
বিধাতার এই পবিত্র অনুভূতির বোধোদয় হয়েছে আমার
শুধুই তোমাকে ঘিরে ।
অন্তর্যামী জানেন।
শুধু তোমাকে জানাতে ভয় পাই ।
আমি যে তোমার যোগ্য নই ।
আর অযোগ্যতা কোন সমীকরণ তৈরি করতে পারে না ।
তাই মনের গহীনে
তোমাকে খুঁজে বেড়াই
নিজের পৃথিবীতে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


