somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার কি হবে গো প্রবাসীদের অবস্থা ?

০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(Serious and urgent attention needed from the
Ministry of Foreign Affairs)


আমরা সব সময় বলি প্রবাসী
বাংলাদেশী শ্রমিকেরা আমাদের
অর্থনীতির চালিকা শক্তি । কিন্তু
যখনই সেবা বা সম্মান দেয়ার প্রসঙ্গ
আসে তখন আমাদের ভূমিকা কতখানি
যথাযথ থাকে- সেটা মোটামুটি প্রশ্ন
সাপেক্ষ ।

যাই হোক, নীচের মেসেজটা পেয়ে
মোটামুটি আঁতকে উঠেছি। আমি
জানিনা পরিস্থিতি আসলেই কেমন ।
তবে এটা জরুরী মনোযোগের দাবি
রাখে ।

এই ভাইয়ের লেখার শেষ কয়টা লাইন
পড়লে চোখের পানি আটকে রাখা
যায় না ।
"সব দেশের সরকারেরা তাদের
দুতাবাসের মাধ্যমে তাদের
নাগরিকদের যেকোন উপায়ে
ফিরিয়ে নিয়ে গেছে। আমাদের ভুল
কি, আমরা কি বাংলাদেশি বলে?
আমাদের জাতীয়তার কি কোন দাম
নেই?? আমরা প্রবাসীরা কি
বাংলাদেশের কোন একটি অংশ
না???"


ফেসবুকে ব্লগে টুইটার জ্ঞান চর্চার নামে আস্তিক
নাস্তিক বিষয়ক আজাইরা পোস্ট দিয়া
মানবতা উদ্ধারের চেয়ে এই বিষয়ে
কথা বলা জরুরি । সুতরাং কথা বলেন
সবাই যাতে সরকারের সংশ্লিষ্ট
বিভাগ ব্যাপারটা দ্রুত বিবেচনায়
নেয়।


An appeal from a Bangladeshi living in Yemen:
সদয় দৃষ্টি আকর্ষণ করছি,
প্রিয় দেশবাসী,
আসসালামু আলাইকুম,
আপনাদের অবগতির জন্য জানানো
যাইতেছে যে, আমরা বাংলাদেশি
নাগরিক দুইহাজার এর চেয়েও বেশি
সানা ইয়েমেন এ বসবাস করছি, এবং
আদেন, তাইয, হুদাইদাহ, ইব্ব, মারেব,
সাদা, ধামার, সবমিলে দশহাজার এর
কাছাকাছি বসবাস করছি গোটা
ইয়েমেন এ।বর্তমানে ইয়েমেন সম্পর্কে
সবাই অবগত এবং উদবেগে আছে যে,



সৌদি আরব এবং তার মিত্র বাহিনি
সহ সব উপসাগর দেশসমুহ সবাই মিলে
ইয়েমেন এর উপর বিমান হামলা
চালাচ্ছে, এমনকি আমরা এও শুনতে
পাচ্ছি, সৌদি আরব এবং তার মিত্র
বাহিনি সহ সব উপসাগর দেশসমুহের
সামরিক বাহিনি স্থল্প পথের দিকে
এগুচ্ছে, এমতাবস্থায় আমাদের ইয়েমেন
বসবাস করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, গত
এক সপ্তাহে প্রতিটি রাতে মুহুরমুহু
বিমান হামলা চলছে, সারারাত এক
মিনিটের নিস্তার নেই, “এক একটি
রাত যেন মনে হয়, আজকের রাতই
জিবনের শেষ রাত, চারপাশে শুধু
বোমা আর গুলির আওয়াজ, প্রতিটি
রাতই মনে হচ্ছে আজই জিবনের শেষ
রাত”।



আপনাদের সদয় অবগতির জন্য জানানো
যাইতেছে যে, সকল দেশের সকল
দূতাবাস এরই মধ্যে ইয়েমেন থেকে চলে
গেছে, এবং সকল দেশের সকল দূতাবাস
তাদের সকল লোকজনকে সরিয়ে নিয়ে
জাচ্ছে, গত দুইদিন ভারত, পাকিস্তান ও
তাদের নাগরিকদের নিজ নিজ দেশে
ফিরিয়ে নিয়ে গেছে, যারা অবশিষ্ট
আশে তাদের ও সরিয়ে নেওয়ার
ব্যবস্থা চলছে, আমাদের ইয়েমেন এ
কোন দুতাবাস না থাকার কারনে
আমরা গত দুইদিন ভারত, পাকিস্তান
দুতাবাসে যোগাযোগ করেছিলাম,
কিন্তু তারা আমাদেরকে স্রেফ
জানিয়ে তাদের নাগরিক ছাড়া অন্য
কোন নাগরিকদের সহযোগিতা করতে
অপারগ, এমনকি পার্শ্ববর্তী দেশ হলেও।


এখন আমরা বাংলাদেশিরা বর্তমানে
খেয়ে না খেয়ে গত তিন দিন খুবই
মানবেতর দিন যাপন করছি। এই মুহূর্তে
সরকারের সহযোগিতা সারা আমাদের
আর বাচার কোন উপায় নেই, একমাত্র
সরকারের সহযোগিতাই পারে
আমাদের দেশে ফিরিয়ে নিতে।।
সব দেশের সরকারেরা তাদের
দুতাবাসের মাধ্যমে তাদের
নাগরিকদের যেকোন উপায়ে
ফিরিয়ে নিয়ে গেছে।
আমাদের ভুল কি, আমরা কি
বাংলাদেশি বলে? আমাদের
জাতীয়তার কি কোন দাম নেই??
আমরা প্রবাসীরা কি বাংলাদেশের
কোন একটি অংশ না???




আর কিছুই বলার নেই। যদি আমাদের দেশ
মনে করে যে আমরা বাংলাদেশেরই
একটা অংশ, দয়া করে আমাদের জন্য
কিছু একটা ব্যবস্থা করুন, ইয়েমেন থেকে
ফিরিয়ে নেওয়ার জন্য যত দ্রুত সম্ভব।
আমাদের জন্য দোয়া করবেন।
ধন্যবাদান্তে,
মোহাম্মাদ জহিরুল ইসলাম বুলবুল
সকল ইয়েমেন প্রবাসি
বাংলাদেশিদের পক্ষ থেকে।।
মোবাইলঃ- ০০৯৬৭ ৭৭৭০৫৩১১৩/৪
সানা, ইয়েমেন
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×