somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার রুম

১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হলের রুমটা বেশ ছোট। তারপরও রুমে মোট ৭টা টেবিল, ৪টা খাট, ২ টা আলমারি - মেলা আসবাব। কি করা যায়, কি করা যায় - অনেক দিন থেকেই ভাবছি। একজন বুদ্ধি দিল - "ফ্লোরিং কর। যায়গাও বাড়বে আবার অনেকজন মিলে বসা যাবে।" বুদ্ধি আমার ভালো লাগল। যেই ভাবা সেই কাজ। কাজ শুরু করে দিলাম। অনেক দিনের আবর্জনা জমেছে আমার টেবিলের উপর, খাটের নিচে। অতি মনযোগের সাথে সব ময়লা সাফ করলাম। ফ্লোরে কাগজ বিছালাম। এসব করতে করতে প্রায় ২ ঘন্টা গেল।

তারপর এল সেই মুহুর্ত। মেঝেতে বিছানা প্রতিস্থাপন প্রক্রিয়ার সমাপ্তি হল। বন্ধুরা এসে বিছানায় বসল। সবাই আমার বুদ্ধির ব্যাপক প্রসংশা করল। রাতের বেলায় তাস খেলা হল আমার বিছানায়। আবার প্রশংসা শুনলাম। এর মধ্যে হল বিপত্তি। পাশের রুমের বড় ভাই এসে বললেন " কি মিয়া, নিউমোনিয়া বাধানোর শখ হয়েছে ? এই শীতের ভিতর ফ্লোরিং করার বুদ্ধি কে দিল? "

আমি মুখে কিছু বললাম না। কিন্তু কিভাবে জানি নিউমোনিয়া কথাটা আমার মাথার ভিতর ঢুকে গেল। কে যেন অনবরত মাথার ভিতর বলতে লাগল " নিউমোনিয়া, নিউমোনিয়া ..."

আমি পড়ে গেলাম মহা ধান্ধায়। হঠাৎ করেই বিছানাটা বড় বেশি ঠান্ডা মনে হল। কোনরকমে রাতটা পার করলাম। সকালে টিউশনি থেকে আসলাম। বিছানায় বসতে যাব অম্নি মাথার ভিতর সেই কন্ঠটা মনে হল দিগুন উৎসাহে চিৎকার শুরু করে দিল " নিউমোনিয়া, নিউমোনিয়া ..."

আমার চিন্তা আরও বেড়ে গেল। কিছুক্ষন বিছানায় শুই, মনে মনে ভাববার চেস্টা করি - বিছানাটা আসলে অনেক গরম, গরমে গা পুড়ে যাচ্ছে। কোন কাজ হল না। উলটো বিছানার সাথে সাথে আমার হাত, পাও ক্রমশ ঠান্ডা থেকে ঠান্ডাতর হয়ে গেল। এদিকে মাথার সেই ভদ্রলোকের চিৎকার ক্রমেই বাড়ছে। আমি উঠে পড়লাম।

একবার আমার পাশের বেড এ যাই, কিচ্ছুক্ষন বসে থাকি, বিছানাটা গরম না ঠান্ডা তা বোঝার আপ্রান চেস্টা করি। আবার ফিরে আসি আমার বিছানায়। নিজের বিছানার পর্যবেক্ষন চলে। পর্যবেক্ষনের পর্ব অনেক্ষন চলে।

এরপরের ঘটনা খুবই সংক্ষিপ্ত। ১০ মিনিটের ভিতর আমার বেড আমার রুমে। আর আমি আমার বেডে। কাজের কাজ কিছুই হলনা। মাঝখান দিয়া আমার অনেকটা সময় আর শ্রম চলে গেল।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৪৮
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×