somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিউরে উঠার মত খবর

১০ ই আগস্ট, ২০১১ সকাল ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার হলের এক জুনিয়রের সাথে কথা হচ্ছিল।
আমিঃ কি খবর, কেমন আছ?
জুনিয়রঃ জ্বী ভাইয়া, ভাল।
আমিঃ দিনকাল কেমন কাটছে?
জুনিয়রঃ ভালো। ভাইয়া, কয়েক ঘন্টায় সাত হাজার টাকা ইনকাম হয়ে গেল তো।
আমিঃ তাই নাকি? কিভাবে?
জুনিয়রঃ একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে আসলাম। চান্স পাইলে সাত হাজার টাকা দিবে।
আমিঃ ও, ভালতো। পাশাপাশি সিট ঠিক করে?
জুনিয়রঃ না ভাইয়া। এডমিট কার্ড চেঞ্জ করে। নাম ধাম সব ঠিক ছিল, শুধু ছবির জায়গায় আমার ছবি লাগায়ে দিছে।
আমিঃ তাই নাকি? চেক করেনা?
জুনিয়রঃ করবে না কেন? করে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, আমি তো তাও এক ছেলের নাম দিয়ে পরীক্ষা দিলাম, আমার রুমমেট তো এক মেয়ের এডমিট কার্ডে পরীক্ষা দিয়ে আসলো। পরীক্ষার খাতা সাইন করার সময় স্যার নাম দেখল, ছবি দেখল কিন্তু কিছু বলল না।
আমিঃ বলো কি! তোমার রুমমেট ও গেছিলো?
জুনিয়রঃ শুধু রুমমেট না। রশীদ হল থেকে দুই মাইক্রোবাস নিয়ে প্রায় ৩০ জনের মত গেছিলো। আমাদের হল থেকে আমরা ১১ জন গেছিলাম। অন্যান্য হল থেকেও অনেক ছেলে গেছে। ঢাবি, ঢামেকের অনেক ছেলে ছিল। যারা পরীক্ষা দিল, বেশীর ভাগই ভুয়া।
আমিঃ তুমি খোজঁ পেলে কিভাবে?
জুনিয়রঃ আমার রুমমেটের কাছ থেকে। বেশ কয়েকটা প্রতিষ্ঠান আছে যারা এই কাজ করে। অরিজিনাল ক্যান্ডিডেটের সাথে চান্স পেলে টাকা এই শর্তে চুক্তি হয়। তারপর তার এডমিট কার্ড নিয়ে ছবি পাল্টিয়ে বুয়েট, ঢাবি, ঢামেক, জাবি, এসএসএমসি বা ঢাকার বাইরের ভাল স্টুডেন্টদের সাথে চুক্তি করে। চান্স পেলে যে পরীক্ষা দিল তাকে দেয় সাত হাজার আর অরিজিনাল পাব্লিকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বাকিটা লাভ। স্বল্প পুজিঁতে ভাল ব্যবসা। যেই সব স্যার পরীক্ষার হলে গার্ড দেবে তাদেরও একটা ভাগ দেয় যাতে ঝামেলা না হয়।
আমিঃ তুমি নিজের পরীক্ষার মধ্যে এই সব করতে গেলে কেন? ভর্তি পরীক্ষা দেয়ার জন্য পড়ার সময় পেলে কখন?
জুনিয়রঃ কি যে বলেন ভাইয়া। যেই প্রশ্ন তাতে কোন পড়াশুনা লাগে না। কয়েকটা প্রশ্ন হল - বাংলাদেশের জাতীয় পাখির নাম কি, নিচের কোন সংখ্যাটি ০.২ এর চেয়ে বড়, আমাজন বন কোন মহাদেশে অবস্থিত। আমি বুঝলাম না, এই প্রশ্নের পরীক্ষা দেয়ার জন্য কেন টাকা দিয়ে লোক ভাড়া করা লাগবে? যে কেউ তো পারবে।


আমি আর কিছু বললাম না। আমার বড় বোন ঢাবি থেকে বিবিএ, এমবিএ পাশ। তার কাছ থেকে শুনেছিলাম চাকরি ক্ষেত্রে তাদের উপরে আছে আইবিএ। এনএসইউ এর বিবিএ তাদের সমান গুরুত্ব পায় বা কখনো কখনো অনেক কোম্পানিতে এনএসইউ তাদের চেয়ে বেশী গুরুত্ব পায়। সেই থেকে এনএসইউকে আমি অন্য চোখে দেখি। কিন্তু জুনিয়রের মুখে এই ঘটনা শুনে আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। এনএসইউ কি নিজের পায়ে নিজে কুড়াল মারছে না?
২৭টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×