কয়েকদিন আগে ভার্সিটি থেকে বাসে করে ফিরছি। হঠাত শুনি বাসের সাহায্যকারী মানে বাংলায় হেলপার(অনেকে তো আবার ইংরেজি বুঝেন না।
আমি জানালা দিয়ে বায়ে তাকালাম, কিন্তু প্লাস্টিক জাতীয় কিছু দেখলাম না। একটু পর সে আবার ড্রাইভারকে বলল, ওস্তাদ বায়ে ছাইকল।
আমি জানতাম শুধু চাপকল মানে টিউবওয়েল, টিপকল মানে ট্যাপ আর বায়ুকল। এখন নতুন আরেক কলের নাম জানলাম, ছাইকল।
যাই হোক, একটু পরে আবার বলল, ওস্তাদ প্লাস্টিক, বায়ে চাপাইয়েন না।
এইবার বায়ে তাকিয়ে খেয়াল করলাম একটা প্রাইভেট কার যাচ্ছে।মনে হল, আগেরবারও একটা প্রাইভেট কার দেখেছিলাম।এরপর বুঝলাম, প্রাইভেট কারের বাংলা প্লাস্টিক।
শুনেছিলাম, অনলাইন পোলাপাইন নাকি ছাগু শব্দ উদ্ভাবন করেছে যার মানে যুদ্ধাপরাধী।
এরাও কম কিসে? এরা প্লাস্টিক শব্দের ব্যবহারই পাল্টে দিয়েছে যার মানে প্রাইভেট কার।
এমন কোন দিন আসবে বড় লোক বাপের এক ছেলে তার বাবাকে মানে ড্যাডিকে বলছে,
- ড্যাডি, আমাকে BMW প্লাস্টিক কিনে দিতে হবে।
- ঐ প্লাস্টিক না কিনে মার্সিডিজ প্লাস্টিক কিন।
-না, আমার BMW প্লাস্টিক চাই।
-না, মার্সিডিজ প্লাস্টিক।
-না।
ভাড়ায় চালিত কোন প্রাইভেট কারকে ডাকতে হবে এভাবে,
-ঐ প্লাস্টিক, যাবা?
-কই?
-হেমায়েতপুর।
-নাহ। অইখান থেকে সদ্য ফেরত আইছি।আর যাইতাম নো।
আর একসময় হয়তো লিখতে হবে,
লেখা পড়া করে যে,
প্লাস্টিকে চড়ে সে।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



