রাত এর আড্ডা
১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাত গভির হলে জমে উঠে রাত জাগা আড্ডা। কখন ও সংগি পিচ্চি আলি বাবা, রাজু, রাণী, তো কখন ও জয়িতা, রঞ্জনা। ৩৬ চৌরঙ্গী লেনের ম্যাম সাহেব এর আজো একলা থাকার কষ্ট। শারলি রাজান রোডের বন্ধুর খুঁজে থাকা মহিলাটি ক্ষনিকের জন্য কারো সংগ পেয়ে আবার একা একাই জগিং করেন আজো। ববি রয় নতুন সংসারে সুখি হতে পারেননি। কারন সেই অল্প বেতনের কেরানিকে তিনি ভুলতে চেষ্টা করেও পারেননি। স্যামসনের সংগি আজও সেই সেক্সোফোন। মিঃ হল এর গানের ক্লাস দেবলিনার সাথে কফি খাওয়ার আক্ষেপ আর ডি গামা সাহেবএর কেক সব একসাথে জমা হয় আমার ছাদে। বেলার অপেক্ষার পালা শেষ হয়নি, গোবিন্দ আজো শালিক দেখে খুশি হয় যদিও তার মালিক আজো তাকে বকা দেয়। ছন্দা আন্টির কাছে চিঠি পৌছেনি তাই তার জবাব ও লেখা হয়নি। সাদাসিধে হরিপদ কাকার ঘরে আকাশ থেকে বড় বড় গোল গোল চোখ নামে কিনা জানা যায়নি। মিসেস মুখার্জির মেয়ের টিন এজ এর স্বপ্ন আকশ ছুঁয়েছে। মালা মাঝ রাতে আমার কাছে আসেনা কিন্তু কোথায় যায় জানিনা। কেবলা কান্ত কেরানির কবিতার ছন্দ বদলায়নি। তার নামতা আজো দুয়ে দুয়ে চারই আছে। সুকাই চাচার ভিক্ষের চালের টাকায় ইশকুল তৈরীর গল্প। চোখের সামনে স্পষ্ট হয়ে উঠে রিপন স্ট্রীট, ম্যাক লয়েড স্ট্রীট, ডাক্তার লেন, গড়ের মাঠ, কাঞ্চন জঙ্ঘা, দার্জিলিং। কানে বেজে উঠে আলতাফ ফকিরের বাঁশি। এরই মাঝে আমার ভাঙ্গাচুরা কিছু গল্পের মিশেল। ভালোই জমে।
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১

https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮
আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬

ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা...
...বাকিটুকু পড়ুন
টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুন