somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি কেউ না (গল্প)

০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনটা বাঁচাতে হলে এখন শুধু একটা কাজই করতে হবে মনে-প্রাণে । আর সেই কাজটা হল দৌড়ানো । তবে আমি একাই যে দৌড়াচ্ছি তা না । আমার একটু পিছনেই রয়েছে ৫০-৬০ জনের মত মানুষ । যাদের বেশিরভাগেরই বিভিন্ন কারণে মাথা গরম । আর আমার উপর সেই রাগটা ঝাড়ার জন্য ব্যাকুল হয়ে আছে । তবে তাদেরকে আমার প্রতি আকৃষ্ট করার পুরো কৃতিত্বটাই আমার ।
এইতো বেশিক্ষণ হয়নি, আমি একজনের পকেট মেরেছি । ব্যাগটা দেখেও বোঝা যাচ্ছে, আজকে খুব ভালোই লাভ করেছি । কিন্তু আগে পিছনের ঝামেলাটা সরাতে হবে ।
গণপিটুনি খাওয়াটা কিন্তু অতটা খারাপ লাগে না । আগে খেয়েছিও কয়েকবার । তবে তখন লোক কম ছিল । আজকে একটু বেশিই মনে হচ্ছে । এইগুলার হাতে পড়লে ক্ষতি একটা করে দেবেই । হয়ত দেখা যাবে হাত বা পা একটা ভেঙ্গে দিয়েছে । ওইটা মোটেই হতে দেওয়া যাবে না ।
পকেট মারাটাকে কোন খারাপ কাজ বলে মনে হয় না আমার । এটাকে একটা আর্ট বলে মনে করি । মনে করব নাই বা কেন ? কত কৌশল করে কত মানুষের মধ্য থেকে একজনের পকেটের জিনিসপত্র সব হাওয়া করে দেওয়া মোটেই সহজ কাজ না ।

একেবারে শেষ লোকটাকে পিছু ছাড়িয়ে যখন একটা নিরাপদ জায়গায় গিয়ে পৌঁছলাম ততক্ষণে ফুসফুসটা ফেটে যাওয়ার মত অবস্থা হল । ওখানে বসে পড়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম । অবস্থা মোটামুটি ভালো হওয়ার পর ভার্সিটির দিকে রওনা হলাম । পরীক্ষার ফি দিতে হবে । মানিব্যাগটা খুললাম । যাক, বেশ কিছু টাকা বাঁচবে । কয়েকদিন আর খাওয়ার চিন্তা করতে হবে না ।
ভার্সিটি থেকে ফেরার সময় দোস্তগুলার সাথে দেখা হয়ে গেল ।
- কিরে কেমন আছস ?
- মনে হইতেছে ভালোই । তোদের কি অবস্থা ?
- ঠিক আছি । ফি দিছস ?
- হুম ।
- আবার...?
আমি সম্মতিসূচক হাসি দিলাম ।
- দোস্ত তোর কষ্ট হয় না ? এইগুলা ছাইড়া দে দোস্ত । আবার টিউশনি ধর ।
ওর কথা পুরোপুরি উপেক্ষা করে বললাম,
- ওই আমাদের প্রেমিক পুরুষের কি খবর রে ?
ও বুঝতে পারল যে, আমি ওর কথা শুনতে বা মানতে রাজি না ।
- জাহান্নামে যাক ওই শালা । ওর কথা বলস কেন ? ওই শালা ফ্রেন্ডশীপ বুঝে ? বুঝে এর মূল্য ? তুই মাইর খাইয়াও ওর কথা মনে রাখছস কেন ?
- ও বুঝে না, কিন্তু আমরা তো বুঝি । আর মাইর খাইছি তো কি হইছে ? ও আমাদের বন্ধু । আর আমি ওরে পছন্দ করি ।
- হুহ্, পছন্দ ? ওরে পছন্দ করার চেয়ে ভালো একটা কুত্তারে পছন্দ করা ।
আমি হাসলাম । আমি মাঝে মাঝে খুব গর্ববোধ করি কিছু অসাধারণ বন্ধু পেয়েছি বলে । আমরা এখন যার কথা বলছি, সেও খুব ভালো । কিন্তু একটা ছোট ঘটনাতে ও একটু মাথা গরম করে ফেলে । আসলে ও যেই মেয়েটাকে ভালোবাসে, ওইটার আরো একটা বয়ফ্রেন্ড আছে । ওই মেয়েটা ওকে ধোঁকা দিচ্ছিল । আমি এটা জেনে ফেলি । এরপর প্রথমে ওকে জানাই । কিন্তু ও মানেনি । এরপর আমি মেয়েটাকে বুঝাই । কিন্তু মেয়েটা যখন মানলনা তখন মেয়েটাকে একটা থাপ্পড় দিই । আর তাই ও আমাকে কিছু বড় ভাইকে দিয়ে মারে । এইটাই কাহিনী, তেমন কিছু না । তবে মাইরটা হজম করতে তেমন কষ্ট হয় নি । অভ্যাস আছে তো, তাই ।
বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম । বাসা বলতে যেখানে আমি শুধু থাকি, খাই না । আমার ফুফার বাসা । ফুফার সাফ কথা, ওনার বাসায় শুধু থাকতে পারব । খাওয়ার ব্যবস্থা নিজেকেই করতে হবে । আগে টিউশনি করতাম । সে সময় একবার টিউশনির বেতন পাওয়ার পর বাসায় ফিরছিলাম খুশিমনে । তখন কেউ একজন আমার পকেটটাকে খালি করে দেয়, ঠিক যেমন আমি এখন করি । ওই মাসের ১৫ দিনের উপরই আমি না খেয়ে ছিলাম । মাঝে মধ্যে যখন বন্ধুদের সাথে দেখা হত, তখন ওরা খাওয়াত । ওরা অবশ্য চাইছিল পুরো মাসটাই খাওয়াতে, কিন্তু আমি নিজেই ইচ্ছে করে ওদের সাথে দেখা করিনি । তখন না খেয়ে থাকতে থাকতে একটা সুবিধা হয়েছে, এখন আর খাবার না পেলে সমস্যা হয় না ।
ওই মাসটায় আমার অনেক কষ্ট হয়েছে । কিন্তু কাউকে বলতে পারিনি । জানি, আমার বন্ধুগুলোকে বললে ওরা আমাকে খুশিমনেই হেল্প করত । কিন্তু আমার খারাপ লাগে । এইটা যদি ওরা শোনে তাহলে নিশ্চিত আমাকে খুন করে ফেলবে ।
ওইদিন আমার টাকাগুলো যে নিয়ে গিয়েছিল সে হয়ত ওগুলো দুই দিনেই শেষ করে ফেলেছে । কিন্তু আমি ওগুলো দিয়ে পুরো মাসটা চলতাম ।
আপনারা আবার মনে করবেন না যে, আমার টাকা মেরেছে বলে আমিও অন্যের টাকা মারছি । আসলে এই ব্যাপারটা আমার কাছে খুব সহজ মনে হয়েছে । আর আগেই বলেছি, ব্যাপারটা হল আমার কাছে একটা আর্ট । আপনারা হয়ত আমাকে খারাপ বলবেন । সমস্যা নেই, বলেন । এইটা আমার শুনতে শুনতে সয়ে গেছে ।
আপনারা হয়ত চিন্তা করছেন আমার বাবা-মা কোথায় ? আমি যখন এস.এস.সি. –র পর কলেজে ভর্তি হই তখন তাদের একজন মারা যান, আর অপরজন কিছুদিন পর নতুন বিয়ে করে এখন দেশের বাইরে থাকেন । তাদের কোনটা কে বলতে চাচ্ছিনা । আমাকে নিয়ে তাদের কোন চিন্তা কখনও ছিলও না, এখনও নেই । শুনেছি আমার দুইটা ভাইও আছে ।
আর আমি এখন ঢাকা ভার্সিটিতে ২য় বর্ষে পড়ি । সাবজেক্টটা বললাম না । এবং আমি একজন পেশাদার পকেটমার । তবে এই ব্যাপারটা আমার বন্ধুগুলা ছাড়া আর কেউ জানে না ।
আমার ফুফার বাসায় একমাত্র একজনই আমার সাথে ভালভাবে কথা বলে, হাসে । সেটা হল আমার ফুফাতো বোন । তিনি আমার দু’বছরের বড় । আমি ওনার একটা বান্ধবীকে ভালোবাসি ।
বয়সে বড় হওয়ার পরও আমি ভালোবাসি । আমার বোনটাকে বলেছি, ওনার বান্ধবীকে বলতে । আমার বোন কিছুটা অবাক হলেও পরে বুঝতে পারে যে, আমি আসলেই কতটা ভালোবাসি । তাই তিনি বলতে রাজি হয়েছেন । কয়েকদিন পর বান্ধবীটা আমার সাথে দেখা করতে আসলেন ।
- শুনলাম, তুমি নাকি আমাকে ভালোবাস ?
- হুম ।
- আমি তো তোমার বড় ।
- ওইটা আমার কাছে কোন প্রবলেম না ।
- কিন্তু আমার কাছে তো প্রবলেম । আমার বিয়ে ঠিক হয়ে গেছে । কিছুদিন পর বিয়ে । তারপর জামাইকে নিয়ে দেশের বাইরে চলে যাব । তখন কি করবে তুমি ?
- কি করব জানি না । তবে আত্মহত্যা করব না । কারণ ওইটা গাধারা করে ।
- তাহলে তুমি গাধা না ?
- না, গাধার চেয়েও নিচু প্রজাতির । আর তাই আত্মহত্যা করার চিন্তা বা সাহস কোনোটাই আসবে না আমার মধ্যে ।
- হুম, এইটা অবশ্য ভালো ।
ওইদিন ওনার সাথে আর কথা হয়নি । কিছুদিন পর ওনার বিয়ের খবর শুনলাম ।
যেদিন ওনার বিয়ে হয়, ওইদিন আমি অল্প কিছুক্ষণের জন্য কেঁদেছিলাম । তবে ওইটাই অনেক কিছু । কারণ এর আগে যত প্রবলেমই হোক না কেন, আমি কখনো কাঁদিনি । আমার বাবা-মা এর একজন যখন মারা যায় আর অপরজন যখন নতুন বিয়ে করে আমাকে এখানে ফেলে দূরে চলে যায়, তখনও আমি কাঁদিনি । শুধু অবাক হয়েছিলাম একটু ।
যখন ফুফা-ফুফুর অতি মাত্রার আদর পাচ্ছিলাম, তখনও কাঁদিনি ।
আমার বন্ধু যখন আমাকে মারছিল, তখনও আমি কাঁদিনি ।
যখন দিনের পর দিন না খেয়ে থেকেছি, তখনও আমি কাঁদিনি ।
শুধু ওনার বিয়ের দিন কেঁদেছি । জানি না কেন ? হয়ত ভালোবাসাটা একটু বেশিই হয়ে গিয়েছিল ।
ওনার সাথে আমার সম্পর্কটা হয়েও যেতে পারত, কিন্তু ওটাতো শুধু গল্পে হয় । বাস্তবে এমনটা হয় না । বাস্তব সবসময় গল্পের এক কাঠি উপরে অবস্থান করে ।

আমি আজও নেমেছি কোনো একজনের পকেট খালি করতে । কোনো একজনকে দুঃখে ফেলতে । এবং পেয়েও গেলাম ।
তবে এবারও ব্যাড লাক । মানিব্যাগটা পকেট থেকে বের করার পরই ধরা খেয়ে গেলাম ।
এরপর আর কি ? আবার সেই একই কাজ । প্রাণ বাঁচানোর তাগিদে ছুটছি আমি । এই সুন্দর পৃথিবীটাতে আরো কিছুদিন বাঁচার আশায় ছুটছি । আর আমার পিছে যারা আছে, তারা সবাই আমার সেই আশাটাকে মিথ্যা করার চেষ্টায় ব্যস্ত ।

##the end##
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×