somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রহস্যময়ী মায়াবীনি রুবাইয়া!

০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল বেলায় আমার হাঁটার অভ্যাস। কিন্তু শীতকালে এই অভ্যাসটা বাঁচিয়ে রাখা খুবই কঠিন একটা কাজ! তবুও চেষ্টা করি! হাঁটলে ব্রেনটা ঠিকমতো কাজ করে!

সেদিন ছিলো বুধবার! মোবাইলের শব্দে ঘুম থেকে উঠলাম! হাঁটতে বের হলাম! সময় সকাল ৬:২০! চারদিক ঘন কুয়াশার চাদরে ঢাকা! ( এই ঢাকা সেই ঢাকা না) হাঁটতে হাঁটতে চলে গেলাম রেল লাইনের কাছে!

কুয়াশায় পাথর গুলো হালকা ভিজে আছে! পাশে ঘাসের উপর শিশির কণা! সূর্যের তখনো দেখা নেই! সূর্য উঠলে শিশির কণা ঝল ঝল করে মলিন হয়ে যায়!

রেলগাড়ীর আশার শব্দ শুনে এক পাশে গিয়ে দাঁড়ালাম! রেলগাড়ী চলে যাওয়ার পর আবার রেল পথ ধরে হাঁটছি! পিছন থেকে কোকিলা কন্ঠে কে যেন আমার নাম ধরে ডাকলো
- আরিইইইইফ .....এই আরিফ
- কে?
- আমি! আমাকে চিনতে পারছো না?
- চেনার কি কথা ছিলো? আমি তো চিনতে পারছি না! কে আপনি?
- আমি রুবাইয়া! অভিনয় করি! ফেসবুকে তুমি আমাকে ফলো করো! তাই ভাবলাম আজ তোমাকে একটা সারপ্রাইজ দেই!
- রুবাইয়া!!! ?? ফেসবুকে আমি ফলো করি?? সারপ্রাইজ দিতে চলে এসেছেন???!! আমার জীবনে এক বিরাট বিস্ময় আপনি! আমি তো আপনার নামই আজ প্রথম শুনলাম!! আপনি কে সত্যি করে বলেন তো!
- আমি মিথ্যা কথা বলি না। এটাই সত্যি। চলো হাঁটি।

আমি কিছু না বলেই হাঁটতে লাগলাম তার সাথে! আর তাকে দেখতে লাগলাম! খোলা চুল! পায়ে নুপুর পরা! এক অদ্ভুত শব্দ!! এই শব্দের সাথে আমি তেমন পরিচিত নই! মেয়েটার গালে একটা তিল আছে। চোখে কাজল দেয়া! নাকে নাকফুল! যেন এক মায়াবীনি!!

এরকম ঘটনা আমার সাথে এই প্রথম ঘটছে! কিছুই বিশ্বাস হচ্ছে না! স্বপ্ন কিনা তা বুঝার জন্য নিজেকে চিমটি কাটলাম! সেইরাম ব্যথা পেয়েছিলাম! :-( কিছু প্রশ্ন করলাম!

- আপনি অভিনয় ছাড়া কি করেন?
- সারপ্রাইজ দেই!
- ও আচ্ছা!( মনে মনে ফাজিল বললাম -_-) আপনার বাসা কোথায়?
- ভূতের গলি, হি হি হি
- মজা করছেন?
- হু! কেন ভয় পেলে নাকি! আমার বাসা অনেক দূরে চিনবে না!
- বলেন না! গুগল ম্যাপে দেখো নিবো প্রয়োজনে! :-)
- তোমার মাথায় তো অনেক বুদ্ধি! আমার বাসা কার্টিলিওতে!
- ( কি সব অদ্ভুত কথা বলছে! হাঁটছি তো হাঁটছি! আশেপাশে আর কোন মানুষ দেখছি না! কি হচ্ছে আমার সাথে!) ওওও
- চা খাবে?
- খাওয়া যায়! তবে এখন খাবো না। আপনার বাসায় কে কে আছে?
- এখন খাবে না কেন?
- এমনি!

আরেকটা ট্রেন আসার শব্দ হলো! আমি একপাশে এসে দাঁড়ালাম! রুবাইয়া অন্যপাশে! ট্রেন যাওয়ার পর আর রুবাইয়াকে পেলাম না! কেমন এক অদ্ভুত কান্ড! ঐ পাশে গিয়ে নিচে তাকালাম! পড়ে গেল কিনা! নাহ্ নেই! ট্রেন ও দূরে মিলিয়ে যায়!

তারপরই মনে হলো আমি এক নির্জন জায়গায় চলে এসেছি! এখানে আসার কথা ছিলো না! ঐখান থেকে আসতে ছয় ঘন্টা লেগে যায়! কত অদ্ভুত কান্ড ঘটে যায় মানুষকে ঘিরে! মোবাইলটা ঘেটে ফেসবুকের ফলোয়িং লিস্টে কোন রুবাইয়াকে পেলাম না! তবে কে ছিলো ঐ মায়াবীনি!!
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×