একটা পেইজে রোমান্টিক গল্প পড়ছিলাম। গল্প টা ভালই লাগলো, মিউজিক ভিডিও করার মত গল্প। গল্প টা পড়ে কমেন্ট করতে গেলাম কমেন্ট বক্সে, কিন্তু উপরের একটা কমেন্টে চোখ আটকে গেলো।
কমেন্টটা ছিল একটা মেয়ের, কমেন্টটা এরকম ছিল - "আবির নাম টা এত সুন্দর লাগে কেনো?"। (গল্পের নায়কের নাম আবির ছিল) যাই হোক কৌতুহল বশত আইডিটাতে ঢুকলাম, দেখতে ভালই মেয়েটা। প্রেম ভালবাসা মুলক ছোট ছোট স্ট্যাটাস শোভা পাচ্ছে তার টাইমলাইনে।
মাথায় একটা দুষ্ট বুদ্ধি চাপলো। আনইউজ একটা আইডি ছিল, সেই আইডির নাম চ্যাঞ্জ করে "আবির হাসান" রাখলাম এবং ম্যাডামফুলিকে রিকুয়েস্ট পাঠাইলাম। আমি একটু অবাকই হলাম, কেননা রিকুয়েস্ট পাঠাতে দেরি এক্সেপ্ট করতে এক সেকেন্ডও দেরি হয়নি। সে আবার সাথে সাথেই আমার ফটো দেখছিলো আর টাইমলাইনের পুরানো স্ট্যাটাস গুলো পড়ছিলো। আমিও তার টাইমলাইনে গিয়ে স্ট্যাটাস এ প্রেম রসাত্নক কমেন্ট করতে দেরি করলাম না, মানসম্মত কমেন্ট যে সেদিন মাথায় কিভাবে আসছিলো তা বুঝতেই পারছিলাম না।
অতঃপর ম্যাডামফুলি নক করলেন- "আপনার নামটা অনেক সুন্দর আর আমার পছন্দের এবং আপনার কমেন্টগুলো অনেক রোমান্টির আর মজার। এই কথা সেই কথায় সম্পর্ক থ্রিজি গতিতে এগিয়ে চলছে। একদিনেই সব কম্পলিট শুধু প্রপজ করা বাকি,দুজন দুজনের অপেক্ষায় ছিলাম।
যাই হোক পরদিন নক করলাম। ম্যাডামফুলি - কুত্তা, বিলাই, শিয়াল, আদা,রসুন, পিয়াজ ইত্যাদি বাংলা গালি দিয়া কহিলো, সালা কয়টা প্রেম লাগে তোর? রিলেশন শিপ স্ট্যাটাস দিয়া রাখছস কোন মাইয়ার লগে? যা ভাগ.. ইত্যাদি ইত্যাদি। অতঃপর নামটা কালো হইয়া গেলো ম্যাডাম ফুলির।
ধুর সালা, রিলেশনশিপ টা এডিট করার মনেই ছিলনা। অনেকদিন আগে এক বান্ধবি তার বয়ফ্রেন্ড কে জেলাস করার জন্য আমার এ আইডির সাথে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়েছিলো। ধ্যাৎ....
নিজের ভুলেই একখানা নিষ্পাপ ভালবাসার মৃত্যু হইলো....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






